ধর্ষণের অভিযোগে ধৃত অভিনেতা আশিস কাপুরের ১৪ দিনের জেল হেফাজত

Share:

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ধর্ষণের অভিযোগে ধৃত ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আশিস কাপুরকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে প্রথমে দিল্লির এইমসে পুরুষত্বের পরীক্ষা করানো হয় ‘সরস্বতীচন্দ্রা’ খ্যাত অভিনেতার। মেডিকেল পরীক্ষা শেষে হাজির করানো হয় তিস হাজারি আদালতে। দু’তরফের সওয়াল জবাব শেষে বিচারক ধৃত অভিনেতাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

চলতি মাসের ১১ তারিখে আশিসের বিরুদ্ধে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক মহিলা। অভিযোগপত্রে নির্যাতিতা জানিয়েছিলেন, ‘ইনস্টাগ্রামের দৌলতেই ছোট পর্দার অভিনেতা আশিস কাপুরের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই পরিচয় ঘনিষ্ঠতার চেহারা নেয়। আশিস কাপুরের বন্ধুর এক পার্টিতে তাঁকে নেমতন্ন করা হয়েছিল। সরল মনেই সেখানে গিয়েছিলেন কিন্তু পার্টির পরেই ভয়াবহ অভিজ্ঞতার সন্মুখীন হতে হয়েছে আশিস ও তার বন্ধু আচমকাই তাঁর উপরে চড়াও হন। জোর করে ধর্ষণ করা হয়। আশিসকে ওই ন্যক্কারজনক কাজে একজন মহিলাও সহযোগিতা করেন।’ প্রথমে একাধিক লোকের দ্বারা ধর্ষিতা হওয়ার কথা জানালেও পরে নির্যাতিতা জানান, শুধু আশিসই তাঁকে ধর্ষণ করেছে।

অভিযোগ পেয়েই তদন্তে নামে দিল্লি পুলিশ। ওই দিন পার্টিতে থাকা অতিথিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর এবং সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা নিশ্চিত হন, নির্যাতিতার অভিযোগের সত্যতা রয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে পার্টি চলাকালীনই আশিস কাপুর ও নির্যাতিতা একটি ওয়াশ রুমে ঢুকছেন। বেশ খানিকক্ষণ বাদে দুজনে না বের হওয়ায় বাকিরা ওয়াশ রুমের দরজা ধাক্কাতে থাকেন। খানিকবাদে অসংলগ্ন অবস্থায় দুজনে বেরিয়ে আসেন। এর পরেই আশিস কাপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। নির্যাতিতা অভিযোগ করেছিলেন, ‘ধর্ষণের ঘটনা ক্যামেরাবন্দি করেছেন আশিস।’ যদিও তার প্রমাণ মেলেনি। পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়েরের কথা জানাজানি হওয়ার পরেই দিল্লি থেকে পালিয়ে গোয়ায় চলে যান আশিস। তাঁকে ধরতে পুলিশ আধিকারিকদের একটি দল সেখানেও যায়। যদিও অভিনেতাকে সেখানে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত মোবাইল লোকেশন ট্র্যাক করে গত বুধবার পুণের এক ডেরা থেকে গ্রেফতার করা হয় আশিসকে।

 

 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর