নাবালিকাকে মারধর-হেনস্থার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় টিভি অভিনেতা

পকসো আইনের অধীনে গ্রেফতার ‘সৈরব’, ‘কাশীবাঈ বাজিরাও বল্লাল’, ‘পাণ্ড্য স্টোর’- এর মতো ধারাবাহিকে অভিনয়ের জন্যে জনপ্রিয় রোহিত চাণ্ডেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে মহিলা ধর্ষণ-খুনের ঘটনা! যার মধ্যে বেশিরভাগ কিশোরী-নাবালিকার উপর অত্যাচারের ঘটনা। এবার হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন অভিনেতার বিরুদ্ধে ১৬ বছরের নাবালিকাকে মারধর, হেনস্থার অভিযোগ উঠল। পকসো আইনের অধীনে গ্রেফতার ‘সৈরব’, ‘কাশীবাঈ বাজিরাও বল্লাল’, ‘পাণ্ড্য স্টোর’- এর মতো ধারাবাহিকে অভিনয়ের জন্যে জনপ্রিয় রোহিত চাণ্ডেল। জানা গিয়েছে, গতকাল ১০ জুলাই দহিসরে বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করেছে পান্ত নগর থানার পুলিশ।

অভিযোগ, দিন কয়েক আগে অভিনেতা নিজের নম্বরসহ আরও একাধিক নম্বর থেকে অভিযোগকারী নাবালিকার মোবাইলে বারবার ফোন করে তাঁকে মানসিকভাবে হয়রানি করেন। কিন্তু মেয়েটি প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি। এরপর গত ৫ জুলাই অভিনেতা মুম্বইয়ের পূর্ব শহরতলিতে মেয়েটির বাড়ির সামনে গিয়ে তাঁর মুখোমুখি হন। তাঁকে দেখে মেয়েটি পালাতে গেলে অভিনেতা মেয়েটিকে ধাওয়া করেন। এক পর্যায়ে গিয়ে তাঁকে ধরে ফেলেন। এবং তাঁদের মধ্যে তুমুল তর্ক-বিতর্ক শুরু হয়। অভিযোগ, মেয়েটিকে তুমুল গালিগালাজ করেন অভিনেতা। হাত দিয়েই তাঁর চুলের মুঠি ধরে টানেন। হাত দিয়ে মেয়েটিকে আঘাত করেন। তবে মেয়েটির সঙ্গে ২৯ বছর বয়সী অভিনেতার কোনও প্রেমের সম্পর্ক ছিল কিনা জানা যায়নি। নির্যাতিতা মেয়েটির সঙ্গে তাঁর কীভাবে পরিচয় হল সেটাও জানা যায়নি।

এরপরেই মেয়েটি অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তাঁকে যৌন হয়রানির অভিযোগও উঠেছে অভিনেতার বিরুদ্ধে। অভিনেতার বিরুদ্ধে শিশু যৌন নিপীড়ন প্রতিরোধ আইন (পকসো) এবং ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) প্রাসঙ্গিক বিধান অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে। ১০ জুলাই রোহিতকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাঁকে একটি বিশেষ পকসো আদালতে হাজির করা হলে, আদালত তাঁকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এই বিষয়ে বর্তমানে আরও তদন্ত চলছে। তবে এই বিষয়ে অভিনেতা বা তাঁর দলের তরফ থেকে কিছু জানানো হয়নি।

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা