বলিউডে ফের দুই বাঙালি একসঙ্গে! সোনালি বোসের ছবির নায়িকা রানি মুখোপাধ্যায়

এর পর থেকেই রানির ভক্তরা তাঁর পরবর্তী ছবির জন্য অপেক্ষা করছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রানি তাঁর পরবর্তী প্রজেক্টের জন্য সোনালি বোসের সঙ্গে আলোচনায় করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৩ সালে রিলিজ হয়েছিল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটি সমালোচকদের দ্বারাও ব্যপক প্রশংসিত হয়েছিল। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায়। তবে ছবিটির সাফল্যের পর রানি তাঁর নতুন ছবির ঘোষণা এখনও দেননি। জানা গিয়েছে, এবার বাঙালি পরিচালকের ছবিতে কাজ করতে চলেছেন রানি মুখোপাধ্যায়। বলিউডে ২৫ বছর ধরে রাজত্ব করছেন রানি, অনেক সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি বলিউডকে।

দীর্ঘ ব্যবধানের পর গত বছর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির মাধ্যমে কামব্যাক করেছিলেন রানি। এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল সর্বান্তকরণে। এর পর থেকেই রানির ভক্তরা তাঁর পরবর্তী ছবির জন্য অপেক্ষা করছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রানি তাঁর পরবর্তী প্রজেক্টের জন্য সোনালি বোসের সঙ্গে আলোচনায় করছেন। ইতিমধ্যেই প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। আর ‘মার্গারিটা উইথ আ স্ট্র’ এবং ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর মতো ছবির জন্য বিখ্যাত সোনালি বোস। তাঁর পরবর্তী ছবিতেই এবার কাজ করতে চলেছেন রানি মুখোপাধ্যায়। মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে, রানি গত দুই বছর ধরে অনেক স্ক্রিপ্ট পড়ছেন। তার মধ্যে তিনি সোনালি বোসের পরবর্তী ছবির স্ক্রিপ্ট সবচেয়ে বেশি পছন্দ করেছেন। বলা হচ্ছে এটি একটি ফ্যামিলি ড্রামা ফিল্ম হতে পারে।

দলটি ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এ নিয়ে কাজ শুরু করবে। বর্তমানে এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এমনকী জানলে অবাক হবেন, রানি ছাড়াও আরও অনেক নামকরা তারকা এই প্রকল্পের অংশ নেবেন। রানি হবেন মুখ্য অভিনেতা। এ ছাড়া আরও অনেক বিখ্যাত শিল্পী এতে যোগ দেবেন। শিগগিরই ছবিটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। বর্তমানে বলা হচ্ছে, ‘তালভার’, ‘রাজি’, ‘বাধাই হো’-এর মতো ছবি নির্মাণ করা নির্মাতারাই এই ছবির নির্মাণের দায়িত্ব নেবেন।সোনালি বোস পরিচালিত এই ছবির শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে। ২০২৪ সালের শেষের দিকে শুটিং শেষ হবে এবং এটি ২০২৫ সালে মুক্তি পাবে। সোনালি বোস পরিচালিত এই ছবির শুটিং শেষ করে ‘মারদানি ৩’-এ কাজ ধরবেন রানী মুখোপাধ্যায়। বর্তমানে সফল ‘মারদানি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির চিত্রনাট্যের কাজ চলছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল