জন্মদিনে ৩ কোটির সোনার কেক কাটলেন উর্বশী, তাজ্জব নেটপাড়া

তবে এই বছর অভিনেত্রী তাঁর জন্মদিনে পাশে পেলেন তাঁর বিশেষ বন্ধু তথা জনপ্রিয় Rapper ইয়ো ইয়ো হানি সিংকে। একসঙ্গে দুজনে জন্মদিন পালন করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এমনিতেই তিনি সর্বদা চমক দেওয়ার মাস্টারপিস। কখনও ঋষভ পন্থের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি, আবার কখনও মিনিটে তাঁর কোটি টাকার পারিশ্রমিক শুনে অবাক হয়ে যাওয়া, সবটাই তাঁকে বরাবর আলোচনার শীর্ষে রেখেছে। তবে এবার যা ঘটালেন, তাতে রীতিমতো চমকে গিয়েছে সবাই। গতকাল ৩০ বছরে পা রেখেছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা (URVASHI RAUTELA)। প্রতি বছরের মতো এবারও জন্মদিনে বিপুল পরিমাণে টাকা খরচ করেছেন অভিনেত্রী।

তাঁর জন্মদিন উদযাপনের সকল ছবি এখন নেটপাড়ায় ভাইরাল। আসলে গতকাল ৩০ তম জন্মদিনে অভিনেত্রী ২৪ ক্যারেট গোল্ড প্রলেপযুক্ত একটি ৪ থাকের কেক কাটলেন, যা রীতিমতো এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে। কেকের দাম ৩ কোটি। অভিনেত্রী তার ইনস্টাগ্রামে বার্থডে সেলিব্রেশনের অনেক ছবি শেয়ার করেছেন। তবে এই বছর অভিনেত্রী তাঁর জন্মদিনে পাশে পেলেন তাঁর বিশেষ বন্ধু তথা জনপ্রিয় Rapper ইয়ো ইয়ো হানি সিংকে। একসঙ্গে দুজনে জন্মদিন পালন করলেন। ফটোতে দেখা গিয়েছে, র‌্যাপার উর্বশীকে আদর করে কেক খাওয়াচ্ছেন।

জন্মদিনে অভিনেত্রী একটি লাল রঙের পোশাক পরেছিলেন, যাতে তাঁকে খুব সুন্দর দেখাচ্ছিল। তবে এই প্রথম নয়, উর্বশী তার জন্মদিনে এরকমই দামি কেক কাটেন। গত বছরও তিনি একটি হীরার কেক কেটেছিলেন। এছাড়াও তার জন্মদিনের পার্টিতে ২৪ ক্যারেট সোনার কাপ কেক ছিল। তবে নিজের জন্মদিনের লক্ষাধিক টাকা খরচ করে রীতিমতো ট্রোলডের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। কিন্তু তাতে তিনি প্রতিক্রিয়া জানান নি।

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

বাতিল পুরনো ফর্ম! বর্ধিত ভাতা পেতে নতুন করে আবেদন করুন আজই

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ

হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…