লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন উর্বশী রাউতেলা, কোন দলের হয়ে লড়বেন?

আমি ইতিমধ্যে নির্বাচনে লড়ার টিকিট পেয়েছি। কিন্তু এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে রাজনীতিতে যাব কি যাব না।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন লোকসভা নির্বাচন। আর মাত্র কিছুদিন বাকি, ১৯ এপ্রিল থেকে শুরু রাজনৈতিক মহলের মহাসমারোহ। এবার লোকসভা নির্বাচন ৭ দফায়। এই নিয়েই রাজনৈতিক মহলগুলি এখন সরগরম। আর প্রতিবারই মানুষের আরও কাছাকাছি পৌঁছতে রাজনীতি মহলগুলির আস্থা হয়ে যান সেলিব্রিটিরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিজেপি দলের হয়ে ভোটে লড়ছেন একাধিক তারকারা। যার মধ্যে নয়া সংযোজন বলিউড ডিভা ঊর্বশী রাউতেলার নাম। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁর কাছে লোকসভা নির্বাচনের একটি টিকিট রয়েছে। কিন্তু তিনি কোন রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রকাশ করেননি। সুতরাং এবার লোকসভা নির্বাচনেই রাজনীতিতে ডেবিউ হবে।

অভিনেত্রীর কথায়, তিনি একজন সৎ রাজনীতিবিদ হতে চান। ইতিমধ্যেই তাঁর ফাউন্ডেশন দেশে পরিবর্তন আনার কাজ করছে এবং সুযোগ পেলে তিনি আরও অবদান রাখতে চান। তবে তিনি কোন দল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জানতে চাওয়া হলে অভিনেত্রী হেসে বলেন, “বেশি কিছু বলতে পারছি না। টিকিট পেয়ে গিয়েছি। ইমানদার, সৎ রাজনীতিবিদ হতে চান।” বলিউডে তেমন প্রতিষ্ঠিত না হতে পারলেও তাঁকে নিয়ে প্রায় সময়েই চর্চা চলেই। ক্রিকেটার ঋষভ পান্থের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একসময় কম চর্চা হয়নি। এছাড়াও তাঁর পোশাক, পোশাকের দাম সবটাই চর্চিত। এদিন সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, “আমি ইতিমধ্যে নির্বাচনে লড়ার টিকিট পেয়েছি। কিন্তু এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে রাজনীতিতে যাব কি যাব না। রাজনীতিতে যাব কি না জানি না, তবে ভক্তদের কাছ থেকে অবশ্যই জানতে চাই। তাদের আমাকে বলা উচিত আমি রাজনীতিতে যোগ দেব কি না।”

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

শুক্রবার অযোধ্যার রামমন্দিরেও গিয়েছিলেন অভিনেত্রী। তার দর্শনের ছবি অনলাইনে প্রকাশিত হওয়া মাত্রই গুঞ্জন ওঠে যে, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। তাঁকে এদিন রাম লালা মূর্তির কাছে প্রার্থনা করতেও দেখা যায়। তাকে মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গেও সময় কাটাতেও দেখা যায়। উর্বশীকে হলুদ স্যুট পরা অবস্থায় দেখা গেছে। দর্শনের পরে, উর্বশী মন্দিরের পুরোহিতের সঙ্গে কয়েকটি ছবি তোলেন। বিনয় শর্মা পরিচালিত এবং প্রতিমা দত্ত প্রযোজিত, জেএনইউ এই মাসের শুরুতে ঘোষণা করা হয়েছিল। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন উর্বশী ও রবি কিষাণ। প্রতিবেদন অনুসারে, ছবিটি দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কুখ্যাত ঘটনা থেকে অনুপ্রাণিত।

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়