নিখিলের সঙ্গে প্রেম করছেন ঊষসী, নিছক রটনা না ঘটনা!

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ এই সব সম্পর্ক গুটিয়েছেন নুসরত এবং নিখিল জৈন। অভিনেত্রী নুসরতেরও এখন সুখের সংসার। ওদিকে নিখিল নাকি চুটিয়ে প্রেম করছেন টলিপাড়ার বকুলের সঙ্গে। কী বুঝতে পারলেন না, ইন্ডাস্ট্রির আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে, অভিনেত্রী ঊষসী রায় এবং নিখিল নাকি চুটিয়ে প্রেম করছেন। এমনটাই গুঞ্জন। কিন্তু এই বিষয়টিকে ঊষসী একেবারেই মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, তিনি নিজেও জানেন না যে এ ধরনের কথা কেন রটছে। মানুষকে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া প্রভাবিত করে চলেছে। তাই ইনস্টাগ্রামে তিনি আর নিখিল একে অপরকে ফলো করেন বা আপডেটেড ছবিতে লাইক করেন বলেই মানুষের ধারণা তাঁদের দু’জনের মধ্যে সম্পর্কে রয়েছে। এদিকে এও শোনা যাচ্ছে যে, রাজা চন্দের আগামী ছবির নায়িকা ঊষসী, সেখানেও নাকি পরিস্থিতি জটিল।

প্রযোজকের সঙ্গে ঊষসীর ঘনিষ্ঠতার জন্যে নাকি সেই ছবির শ্যুটিং বাতিল হতে পারে। যদিও এই কথা এড়িয়ে প্রযোজক সংস্থার থেকে জানানো হয়েছে যে, ছবিটি হবে কিন্তু কিছু কারণের জন্যে ছবির শ্যুটিং দেরি করে শুরু হবে।প্রসঙ্গত, মাস কয়েক আগেই একটি ফোটোশ্যুটের জন্য আন্দামানে গিয়েছিলেন ঊষসী। গুঞ্জন, সেখানে নাকি অভিনেত্রীর সঙ্গে ছিলেন নিখিল। একসঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা। কিন্তু এই প্রসঙ্গে যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে ঊষসী নিজেই জানিয়েছেন, আন্দামানে তিনি গিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি তাঁর সহকর্মীদের সঙ্গে গিয়েছিলেন, একসঙ্গে ঘুরেছেন সবাই, কাজ করেছেন। বিশ্বাস নাহলে তিনি আন্দামানের টিকিট, হোটেল বুকিংয়ের সব তথ্য দেখিয়ে দিতে পারেন। নিজের রক্ত জল করা পরিশ্রমের টাকায় ঘুরেছেন তিনি।

সুতরাং এই প্রশ্নই ওঠে না। এছাড়া পর্দার ‘কাদম্বিনী’ দাবি করেন যে, নিখিলের সঙ্গে তাঁর বিশেষ কোনও পরিচয় নেই। আসলে তিনি আর নিখিল একই জায়গায় জিম করতেন। তখন অল্পস্বল্প কথা হত। কিন্তু ওই জিম ছেড়ে দেওয়ার পর তেমন কোনও যোগাযোগ নেই নিখিলের সঙ্গে। এমনকী নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে নায়িকা বলেন, মৈনাক ভৌমিকের ‘মিনি’র প্রিমিয়ারে নিখিলের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। কিন্তু সেখানে আলাদা-আলাদা উপস্থিত হয়েছিলেন তাঁরা। যদিও নিখিলের সঙ্গে তাঁর কিছু থাকত, তাহলে তো একসঙ্গে যেতে পারতেন তাঁরা সেখানে। আপাতত ঊষসীর কাছে কাজ ছাড়া একটুও সময় নেই যে তিনি কাজ ছেড়ে প্রেম করবেন।

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়