মৃত্যুর কাছে হার মানলেন রাজা সেন, SSKM-এ প্রয়াত বর্ষীয়ান পরিচালক, শোকস্তব্ধ টলিউড

রবিবার (১৬ অগস্ট) এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান পরিচালক রাজা সেন। তাঁর মৃত্যুতে টলিউডের এক যুগের অবসান হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে শোকের ছায়া! দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানলেন পরিচালক রাজা সেন। রবিবার (১৬ অগস্ট) এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান পরিচালক রাজা সেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর মৃত্যুতে টলিউডের এক যুগের অবসান হল। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা-রাজনীতিবিদ চিরঞ্জিৎ চক্রবর্তী। রাজা সেনের একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। অভিনেতার কথায়, রাজা চলে গেল, কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। তাঁর চলে যাওয়া ইন্ডাস্ট্রির বড় ক্ষতি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাঁদের। রাজা সেনের পরিবারের সঙ্গেও তাঁর আলাপ ছিল। তবে দীর্ঘদিন ধরেই শরীর ভাল ছিল না রাজার। কিন্তু সব সময়েই মুখে হাসি নিয়ে বলতেন, ভাল আছেন। কেরিয়ারে খুব একটা সাফল্য পাননি ঠিকই, কিন্তু টলিউডের একজন নামি পরিচালক ছিলেন তিনি। তাই তাঁর চলে যাওয়া, বাংলার সিনেমার একটি অপূরণীয় ক্ষতি।

দিন কয়েক আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে পরিচালকের চিকিৎসার ব্যবস্থা করে দেন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চিকিৎসাধীন অবস্থায় কিডনির‌ও সমস্যা দেখা দেয়। ভেন্টিলেশনে ছিলেন পরিচালক। চলতি বছরের প্রথমেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শরীরের নিম্নাংশ অবশ হয়ে যাওয়ার কারণে কোমর ও মেরুদন্ডের মাঝের অংশে বড় ধরনের অস্ত্রোপচার হয়েছিল তাঁর। জানা গিয়েছিল, ১০ বছর আগেকার সমস্যা আবারও তাঁর শরীরে বাসা বেঁধেছে। ‘মায়া মৃদঙ্গ’ ছবির শুটিংয়ের সময় আচমকাই মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। তারপর থেকেই তাঁর শারীরিক জটিলতা শুরু হয়। সেই সময়ে পড়ে গিয়ে তিনি কোমরে চোট পেয়েছিলেন। কিন্তু তখন বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি তিনি। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তখনই তাঁর ফুসফুসে সমস্যা দেখা দিয়েছিল।কিন্তু শেষ রক্ষা হল না।

বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় পরিচালক তিনি। তাঁর হাতে তৈরি উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে, ‘দামু’, ‘দেশ’, ‘দেবীপক্ষ’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘তিন মূর্তি’, ‘ল্যাবরেটরি’ প্রমুখ। এছাড়াও বেশ কিছু সিরিয়ালও তৈরি করেছেন তিনি। যার মধ্যে রয়েছে, ‘সূবর্ণলতা’, ‘আঞ্জুমান’, ‘আদর্শ হিন্দু হোটেল’ ইত্যাদি।২০১৯ সালে মুক্তি পায় রাজা পরিচালিত ছবি ‘ভালবাসার গল্প’।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে দমকলের নোটিস খারিজ করে দিল হাই কোর্ট

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ