‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

অভিনেতাকে শেষবার মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় শাসক সম্ভাজীর জীবনীর উপর ভিত্তি করে নির্মিত এবং রশ্মিকা মন্দান্না অভিনীত ‘ছাভা’-তে দেখা গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৫ বছর পর ফের প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে ‘থ্রি ইডিয়টস্’-এর সিক্যুয়াল। রাজকুমার হিরানি থেকে আমির খান, সকলেই ছবির সিক্যুয়ালের নিশ্চিতকরণ করেছেন। ২০০৯ সালে আমির খানের এই ছবি গোটা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছিল। সেই থেকেই সকলে অপেক্ষায় ছিলেন ‘৩ ইডিয়টস্’ সিক্যুয়ালের। অবশেষে তৈরি হচ্ছে ছবি। তবে এবার ছবির চমক হল, ‘ফোর ইডিয়টস্’-এর আগমন। হ্যাঁ, ছবিতে আমির খান, আর মাধবন এবং সারমান যোশীর পাশাপাশি মুখ্য ভূমিকায় থাকবেন আরও এক অভিনেতা। অবশেষে প্রকাশ্যে এলো সেই নায়কের নাম। ‘3 ইডিযটস্’ সিক্যুয়ালের চার নম্বর ইডিয়ট হচ্ছেন ভিকি কৌশল।

অভিনেতাকে শেষবার মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় শাসক সম্ভাজীর জীবনীর উপর ভিত্তি করে নির্মিত এবং রশ্মিকা মন্দান্না অভিনীত ‘ছাভা’-তে দেখা গিয়েছিল। এবার জানা যাচ্ছে, তিনি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের অংশ হতে পারেন। সম্প্রতি, আমির খান নিশ্চিত করেছিলেন যে চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানি ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন এবং গল্পে বহু বছর পর এর আইকনিক চরিত্রগুলিকে পুনরায় তুলে ধরা হবে। একটি প্রতিবেদন অনুযায়ী, ভিকি, যিনি এর আগে রাজকুমারের সঙ্গে ‘সঞ্জু’ এবং ‘ডাঙ্কি’ ছবিতে কাজ করেছেন, এবার তিনি আমিরের সঙ্গী হতে চলেছেন থ্রি ইডিয়টস ২-এ। সিক্যুয়েলটির চিত্রনাট্য খুব পছন্দ হয়েছে তাঁর। একটি সূত্র জানিয়েছে, ‘ভিকি কৌশল আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে এবং ব্যাপক জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজিতে কাজ করতে চলেছেন।

ইতিমধ্যেই ভিকি, আমির এবং হিরানির বৈঠক হয়ে গিয়েছে। ভিকি ‘ফোর্থ ইডিয়ট’-এর চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন।’ তবে এই বিষয়ে ভিকি কৌশল এবং নির্মাতা কেউই প্রকাশ্যে কিছু জানাননি। বহু প্রতীক্ষিত এই প্রজেক্টটি নিয়ে কথা বলতে গিয়ে আমির জানিয়েছেন যে, মূল সিনেমার ঘটনার প্রায় এক দশক পর এই সিক্যুয়েলে রাঞ্চো, ফারহান ও রাজুর জীবন ফিরে আসছে। রাজু এখন ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে কাজ করছে। আমি গল্পটা শুনেছি, এবং এটা চমৎকার। এটি একটি ব্যতিক্রমী ছবি হবে, যেখানে প্রথম ছবির মতোই হাস্যরস থাকবে।’

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান