বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

কথা রাখলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির পাওয়ারফুল তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দান্না। তেলেঙ্গানার ১৮০ জন মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথা রাখলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির পাওয়ারফুল তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দান্না। তেলেঙ্গানার ১৮০ জন গরীব-মেধাবী পড়ুয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন তারকা দম্পতি। তাঁদের বৃত্তি দেবেন। যেটি তাঁদের উচ্চ শিক্ষায় প্রয়োজন হবে। রবিবার (১৪ জুন) বিজয় এবং রশ্মিকা তাঁদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে স্কলারশিপ প্রাপক মেধাবীদের তালিকা ঘোষণা করেছেন। নিজের রাজ্যের শিক্ষার উন্নতির জন্যে তাঁদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। সম্প্রতি বিজয় রশ্মিকার সঙ্গে তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের থুম্মানপেট গ্রাম পরিদর্শন করেছিলেন। যেটি বিজয়ের বাবার গ্রাম। সেখানেই তাঁরা জানিয়েছিলেন, মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষার জন্যে তাঁরা নিজস্ব উদ্যোগে বৃত্তি (Scholarship) প্রদান করবেন। গোটা কর্মজীবনে যাঁদের কাছ থেকে এত ভালবাসা ও সমর্থন পেয়েছেন, তাঁদের জন্যে এটা রিটার্ন গিফট।

আজ সেই প্রাপকদের নামের তালিকা নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করে বিজয় ক্যাপশনে লিখেছেন, ‘আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণের পথে। সেই ছোট্ট গ্রাম, যেখানে আমার বাবার জন্ম হয়েছিল। ফেব্রুয়ারিতে, আমি রশ্মিকার সঙ্গে এই গ্রাম পরিদর্শন করেছিলাম। সেখান থেকে আমাদের এই ছোট্ট স্বপ্নের সূচনা হয়েছে। সেখানে আমরা বৃত্তি প্রদানের যে প্রতিশ্রুতি দিয়েছি, সেটাই আজ পূরণ করতে পেরে আমরা আনন্দিত। এখানে সেই ১৮০ জন শিক্ষার্থীদের তালিকা দেওয়া হল, যারা দুর্দান্ত ফলাফল করে তাঁদের বাবা-মাকে গর্বিত করেছে।’

গত ফেব্রুয়ারি মাসে বাবার গ্রাম পরিদর্শনে গিয়ে বিজয় ছাত্রছাত্রী ও তাঁদের পরিবারের উদ্দেশে বলেছিলেন, ‘জানি আপনাদের জন্যে এই বৃত্তি উপহার খুবই সামান্য। কিন্তু আমি মনে করি এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আপনাদের জীবনের অংশ হতে চাই। ধীরে ধীরে, আমার গ্রামের পর, আমি এই উদ্যোগটি পুরো তেলেঙ্গানা জুড়ে ছড়িয়ে দিতে চাই। এটাই আমার স্বপ্ন।’ অন্যদিকে রশ্মিকা ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আজ আমি কম কথা বলব, আজ আমরা ‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে একটি ভাল কাজের সূচনা করছি। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমরা আচামপেট মণ্ডলের থুম্মানপেট থেকে আমাদের এই উদ্যোগ শুরু করব, যা আমার শ্বশুরমশাইয়ের গ্রাম। আজ আমি আপনাদের এই সম্মান জানাতে পেরে খুব উচ্ছ্বসিত।’

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের বিলাসবহুল রিসর্টে রাজকীয়ভাবে সাতপাকে বাঁধা পড়েন বিজয় রশ্মিকা, বিয়ের পরেই তাঁরা থুম্মানাপেটায় তাঁদের নতুন বাড়িতে গৃহপ্রবেশ এবং সত্যনারায়ণ ব্রতম পুজোর আয়োজন করেছিলেন। তখনই তারা তাঁদের গ্রামের মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্যে বৃত্তি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের