‘উপস্থাপক হিসেবে নয় দীপিকাকে অস্কার জিততে দেখতে চাই’: ফ্যাশন গুরু প্রসাদ বিদাপা

এবার অস্কারের মঞ্চে উপস্থাপক হিসেবে দেখা যাবে প্রথম ভারতীয় মহিলা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পাঠান’-নিয়ে কত বিতর্ক, দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি নিয়ে দেশজুড়ে কত হুমকি! কিন্তু কি হল, তাঁর জনপ্রিয়তা কোনমতেই ক্ষুণ্ণ হওয়ার নয়। পাঠানের সাফল্য তো আছেই! দীপিকা-শাহরুখের পাঠান ইতিমধ্যেই এসএস রাজামৌলির RRR-এর সংগ্রহকে ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক দরবারে তিনি প্রতিনিয়ত ভারতকে গর্বিত করে চলেছে। গতবছর ৭৫ তম কান ফিল্ম ফেস্টিভ্যালের পর থেকেই যেন তাঁর ভাগ্য রীতিমতো চড়েছে। কান ফিল্ম ফেস্টিভ্যালে ৯ জন জুড়ি-অন্যতম সদস্য ছিলেন দীপিকা পাড়ুকোন। তিনিই ভারতের প্রথম মহিলা অভিনেত্রী, যিনি কানে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন। শুধু তাই নয়, কাতার ফিফা বিশ্বকাপ ফুটবল ফাইনালেও ট্রফি উন্মোচনের দায়িত্বভার পড়েছিল দীপিকার কাঁধেই। সেখানেও তিনি প্রথম মহিলা অভিনেত্রী ছিলেন, যিনি ফিফার ট্রফি উন্মোচনের দায়িত্বভার পেয়েছিলেন। না এখানেই শেষ নয়, বর্তমানে বিখ্যাত আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড লুই ভুইতোঁর ব্র্যান্ড অ্যাম্বাসাডর দীপিকা পাড়ুকোন।

এবার তাঁর মুকুটে নতুন পালক, ‘RRR’-এর পর ৯৫ তম অস্কারে প্রেজেন্টার হিসেবে মনোনীত হলেন দীপিকা পাড়ুকোন। এবার অস্কারের মঞ্চে উপস্থাপক হিসেবে দেখা যাবে প্রথম ভারতীয় মহিলা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। দীপিকা পাড়ুকোন, বিশ্বব্যাপী বহু বিলাসবহুল ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর৷ বেঙ্গালুরু থেকে তিনি মডেলিং ক্যারিয়ার শুরু করেন। ফ্যাশন গুরু প্রসাদ বিদাপা-সহ একাধিক ফ্যাশন গুরুর সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী। অস্কারে উপস্থাপক হিসেবে দীপিকার মনোনয়নে গর্বিত গোটা দেশ। সম্প্রতি এই প্রসঙ্গে প্রসাদ বিদাপা IndiaToday.in কে একচেটিয়াভাবে বলেছেন, “দীপিকা ভারতের মহান সুন্দরীদের মধ্যে একজন এবং তিনি যেভাবে তার ক্যারিয়ার এবং তার জীবন পরিচালনা করেছেন, তা সত্যিই সমস্ত প্রশংসার উর্ধে। আমি তাঁকে উপস্থাপনার চেয়ে অস্কার জিততে দেখতে চাই!”

গতকাল রাতেই অস্কারের অ্যাকাডেমি ইনস্টাগ্রাম অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছে, চলতি বছর অস্কার মঞ্চে উপস্থাপক হিসেবে থাকছেন গ্লেন ক্লোজ, জো সালডানা, মেলিসা ম্যাককার্থি, ডোয়াইন জনসন এবং এমিলি ব্লান্টের মতো হলিউড তারকাদের পাশাপাশি দীপিকা পাড়ুকোনও। এখনও পর্যন্ত পাঁচজন ভারতীয় অস্কার জিতেছেন। কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়া, মিউজিক কম্পোজার এ.আর. রহমান, রেসুল পুকুট্টি, গুলজার এবং সত্যজিৎ রায়। এই বছর এসএস রাজামৌলির RRR গান নাটু নাটু সেরা মৌলিক গানের জন্য মনোনীত হয়েছে।

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট