‘দেখব মনোনয়নে কোন স্ত্রীর নাম লেখেন’, হিরণ প্রার্থী হতেই খোঁচা অনিন্দিতার

হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা দাবি করেন, ঋতিকা হিরণের ব্যক্তিগত আপ্তসহায়ক ছিলেন। সে তাঁদের মেয়ের থেকে মাত্র ২ বছরের বড়। তাঁদের অনেকদিনের সম্পর্ক ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্স হয়নি অভিনেতা তথা খড়গপুরের বিদায়ী বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের। তারই মাঝে বারাণসীতে মডেল ঋতিকা গিরির সঙ্গে বিয়ের ছবি ছড়িয়ে পড়ে হিরণের। তবে বিয়ে নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেতা। কিন্তু দ্বিতীয় বিয়ের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন তিনি। এরপর থেকেই শুরু হয় তাঁর বিয়ে নিয়ে জলঘোলা। বিয়ের খবর প্রকাশ্যে আসা মাত্রই হিরণের প্রথম স্ত্রী তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। শারীরিক ও মানসিক হয়রানির অভিযোগ তোলেন। এমনকী এফআইআরও দায়ের করেন। এমন পরিস্থিতিতে গ্রেফতারি রুখতে অভিনেতা কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। এবং তাঁকে জামিন দেওয়াও হয়।

হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা দাবি করেন, ঋতিকা হিরণের ব্যক্তিগত আপ্তসহায়ক ছিলেন। সে তাঁদের মেয়ের থেকে মাত্র ২ বছরের বড়। তাঁদের অনেকদিনের সম্পর্ক ছিল। এখনও তাঁদের আইনত বিচ্ছেদ হয়নি। তার মধ্যেই ঋতিকাকে বিয়ে করেছেন হিরণ। অভিনেতা-প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে এত অভিযোগ ওঠার পর অনেকেই ভেবেছিলেন, এবার হয়তো বিজেপি বিধানসভা নির্বাচনের জন্যে হিরণকে টিকিট দেবে না। কিন্তু গতকাল বিজেপি ১১১ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করতেই চমকে যান সকলে। হাওড়ার শ্যামপুর থেকে হিরণকে প্রার্থী করেছে পদ্ম শিবির। এমন আবহে আরও একবার হিরণের স্ত্রী অনিন্দিতা মুখ খুললেন। জানালেন, তাঁদের আইনি বিচ্ছেদ এখনও হয়নি। তা সত্ত্বেও ঋতিকার সঙ্গে ছবি দিচ্ছে হিরণ। সেগুলো সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ফলাও করে বিয়ে করেছে। এবার দেখা যাবে, প্রার্থী হয়েছেন তিনি। মনোনয়নে স্ত্রীর জায়গায় কার নাম দেন হিরণ। যদিও হিরণ এখনও ঋতিকাকে নিয়ে কোনও মুখ খোলেননি, তাই হয়তো পাল্টি খেতে পারেন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে খড়গপুরের প্রার্থী হয়েছিলেন হিরণ। সেই সময় স্বামীর সঙ্গে ভোট প্রচারে দেখা গিয়েছিল অনিন্দিতাকে। কিন্তু মাঝে পাঁচ বছরে তাঁদের দাম্পত্যের সমীকরণ সম্পূর্ণরূপে বদলে গিয়েছে। আর অনিন্দিতার সঙ্গে ভোট প্রচারের কথাও বেমালুম ভুলে গিয়েছেন। যদিও এবারের বিধানসভা নির্বাচনে খড়গপুর থেকে টিকিট পাবেন না, এটা আগেই আশঙ্কা করেছিলেন হিরণ। বিশেষ করে, দিলীপ ঘোষকে সেখানকার প্রার্থী করার পর থেকেই খানিকটা কোণঠাসা হয়ে যান হিরণ। অবশেষে আসন বদলে শ্যামপুর থেকে তাঁকে প্রার্থী করা হল। শেষ বেলায় খেল দেখালেন অভিনেতা।

আচমকা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, গুরুপূর্ণিমায় সুখবর পাবেন ৩ রাশির জাতকরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক