বিয়ে বিতর্কে হাতছাড়া খড়গপুর, শেষবেলায় টিকিট পেয়ে কী অনুভূতি হিরণের?

শেষ বেলায় আসন বদলে হাওড়ার শ্যামপুর থেকে বিজেপির টিকিট পেলেন বিতর্কিত অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ বেলায় আসন বদলে হাওড়ার শ্যামপুর থেকে বিজেপির টিকিট পেলেন বিতর্কিত অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। ২০২১ সালে খড়গপুর সদর থেকে জিতে সেখানকার বিধায়ক হয়েছিলেন তিনি। কিন্তু এবার সেই আসন হাতছাড়া হয়। সেই জায়গায় দিলীপ ঘোষকে প্রার্থী করছে মোদি-শাহের দল। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ১১১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। গত সোমবার ১৪৪ আসনের প্রার্থী তালিকা ঘোষনা করেছিল বিজেপি। তবে এখনও ৩৯ আসনের প্রার্থী বাকি রয়েছে। প্রার্থী তালিকায় একাধিক চমক রেখেছে গেরুয়া শিবির। তারকা মুখ বলতে মহাভারতের দ্রৌপদী-খ্যাত রুপা গঙ্গোপাধ্যায়, ‘বিবি পায়রা’ খ্যাত পাপিয়া অধিকারী এবং দ্বিতীয় বিয়ে করা হিরণ চট্টোপাধ্যায় রয়েছেন। তাঁদের যথাক্রমে সোনারপুর দক্ষিণ, টালিগঞ্জ এবং শ্যামপুর আসনের টিকিট দেওয়া হয়েছে। তবে জানুয়ারিতে দ্বিতীয়বার বিয়ে করে সমালোচনার শিকার হয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। হাঁটুর বয়সী ঋতিকা গিরিকে বিয়ে করে রীতিমতো চমকে দিয়েছিলেন তিনি। এরপরেই নায়কের বিরুদ্ধে মারধর, মানসিক নির্যাতনের অভিযোগ আনেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়।

জানান, হিরণের দ্বিতীয় স্ত্রী তাঁদের মেয়ের থেকে মাত্র ২ বছরের বড়। হিরণের এই ব্যক্তিগত জীবন নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়। অনিন্দিতা হিরণের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ এনে এফআইআর দায়ের করেছিলেন। কিন্তু গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন হিরণ এবং তাতে তিনি জামিন পেয়েও যান। অভিনেতাকে নিয়ে এত বিতর্ক থাকার পর অনেকে ভেবেই নিয়েছিলেন তিনি আসন্ন বিধানসভার মুখ হচ্ছেন না। বিজেপি নারী বিদ্বেষী এই বিধায়ককে আর কিছু টিকিট দেবে না। শুধু তাই নয়, দিলীপ ঘোষকে খড়গপুর থেকে টিকিট দেওয়ার পর পরিষ্কার হয়ে যায় হিরণ আর টিকিট পাবেনা। কিন্তু বৃহস্পতিবার বিকেলে বিজেপির ১১১ আসনের প্রার্থী তালিকায় হিরণের নাম দেখে রীতিমতো চমকে গিয়েছেন অনেকেই। অবশেষে হাওড়ার শ্যামপুর আসন থেকে বিজেপির টিকিটে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়তে চলেছেন বিতর্কিত বিধায়ক। শেষবেলায় ‘খেলা দেখালেন’ তিনি। সংশ্লিষ্ট কেন্দ্রে তৃণমূল প্রার্থী নদেবাসী জানার বিরুদ্ধে ভোটে লড়বেন হিরণ চট্টোপাধ্যায়।

শেষবেলায় টিকিট পেয়ে হিরণ জানালেন, শুভেচ্ছা সেদিনই নেবেন তিনি যেদিন পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদির সুশাসন প্রতিষ্ঠিত হবে, বাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার গঠিত হবে। পশ্চিমবঙ্গের যে কোনও কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির হাত ধরে পরিবর্তন আসুক, সেটাই চান তিনি। হিরণ আরও বলেন, এক বছর আগেই তিনি জেনে গিয়েছিলেন, খড়্গপুর থেকে তিনি আর টিকিট পাবেন না। তাঁকে এলাকা ছাড়তে হবে সেটা মনে মনে প্রস্তুতিও নিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু কাজ করে গিয়েছেন। খড়্গপুরের ইতিহাসে ১৯৫১ সালের পর থেকে যদি কোনও উন্নয়ন হয়, তাহলে সেটা গত ৫ বছরে তাঁর অধীনে হয়েছে। সাড়ে ৪ হাজার কোটির হাইওয়ে, খড়্গপুর থেকে শিলিগুড়ি, বেনারস ২৯০৫ কোটি ফোর্থ লাইন, মাটির তলা দিয়ে ইলেকট্রনিকের লাইন ২৫০ কোটি টাকায় হয়েছে। তবে জিতলে আগামি দিনে তিনি একটা হাসপাতাল, কলেজ, ব্রিজ এই সুবিধা গুলো করে দেবেন।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭