‘বয়স নয়, দাম্পত্যে সুখটাই গুরুত্বপূর্ণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে বিতর্ক, নায়কের পাশে রাখি

৬১ বছরে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন সুপারস্টার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬১ বছরে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন সুপারস্টার। মুম্বইতেই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হবে বলিউডের মিস্টার পারফেক্টশনিস্টের। তাঁর বিয়েতে শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাই উপস্থিত থাকবেন। তবে আমিরের বিয়ের খবরটি প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। যদিও ২০২১ সালে দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-কে ডিভোর্সের ঘোষণার সময়েও অভিনেতাকে নিয়ে কটাক্ষের ধুম উঠেছিল। এবার তাঁর তৃতীয় বিয়ে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই অভিনেতার চরিত্র নিয়ে মন্তব্য করছেন। বেশ কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ৬০ বছর বয়সে অভিনেতার তৃতীয়বার বিয়ে করার ধারণা নিয়েও প্রশ্ন তুলেছেন। এবার বিয়ে বিতর্কে আমিরের পক্ষ নিলেন রাখি গুলজার।

যিনি ‘কভি কভি’, ‘কালা পাত্থর’, ‘বাজিগর’, ‘করণ অর্জুন’, ‘বাদশা’, ‘বর্ডার’- এর মতো একাধিক ব্লকবাস্টার ছবিতে তাঁর স্মরণীয় অভিনয়ের জন্য খ্যাত। আমির খান-গৌরী স্প্র্যাটের বিয়ের সমালোচনার জবাবে রাখি জানিয়েছেন, ‘৬০ বছর বয়সে বিয়ে করলে সমস্যা কী? কেন আপনারা এত নিন্দা-মন্দ করছেন? রবার্ট ডি নিরো দু’বার বিয়ে করেছেন। এখন তিনি টিফানি চেনের সঙ্গে সম্পর্কে আছেন, যার সঙ্গে ২০২৩ সালে একটি কন্যাসন্তানেরও জন্ম রয়েছে তাঁর। এখন ডি নিরোর বয়স ৮০ বছর। তাই মনে রাখা উচিত, দাম্পত্য়ে সুখ বয়সের উপর নির্ভর করে হয় না।’

এরপর তিনি নিজের উদাহরণ টেনে বলেন যে, গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা গুলজারের সঙ্গে যখন তাঁর বিয়ে হয়েছিল, তখন তাঁর বয়স ছিল প্রায় ৪০ বছর। ১৯৭৩ সালের ১৫ মে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিয়ে হয়। সেই বছরেরই শেষের দিকে তাদের কন্যা মেঘনা গুলজারের জন্ম হয়। আমির খানের সঙ্গে তিনি কখনও কাজ করেননি, তবুও তাঁর চোখে আমির খান একজন অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি। দুইবার বিবাহবিচ্ছেদের পরেও তিনি যেভাবে তাঁর প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্ব বজায় রেখেছেন, তা প্রশংসার যোগ্য। ২০০২ সালে রীণা দত্তকে ডিভোর্সের পরে ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির খান। এরপর ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এর ৫ বছর পর গৌরীকে বিয়ে করতে চলেছেন আমির। সম্প্রতি ভ্যারাইটি ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় আমির নিজেই তাঁর বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। গত বছর নিজের ৬০তম জন্মদিনে গৌরীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা নিশ্চিত করেছিলেন আমির।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে