‘মা’ ছবি দেখতে গিয়ে সাংবাদিকদের আক্রমণে ভীত রাজ্য, ক্ষুব্ধ পরীমণি

আমি বার বার রিকোয়েস্ট করলাম বের হওয়ার পথটা ছেড়ে দেয়ার জন্যে। আপনাদের মধ্যে অনেকেই বলছিলো আমাকে পথ ছেড়ে দিয়ে লবিতে ক্যামেরা সেট করার জন্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত মঙ্গলবার (২৯ মে) ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর বান্ধবীদের আপত্তিকর ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে তাণ্ডব শুরু হয়েছে। যেখানে ছিল ঢালিউডের বেশ কয়েকজন অভিনেত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজের ভিডিও এবং নোংরা-অশ্লীল ভঙ্গিতে রাজের সঙ্গে মেলা মেশার খানিক দৃশ্য। যার মধ্যে ছিলেন অভিনেত্রী সুনেরাহ, তানজিন তিশা। এই ঘটনা ভাইরাল হওয়ার পর থেকেই নেটপাড়া জুড়ে তোলপাড়। অভিনেত্রীদের মুখে এরকম ভাষা শুনে তাজ্জব সবাই। এদিকে সুনেরাহ এই কাণ্ডটির জন্যে রাজের স্ত্রী পরীমণিকে দায়ী করছেন। পরীমণি ও রাজের দাম্পত্য জীবনের কেচ্ছা মাঝে মধ্যেই প্রকাশ্যে আনেন নায়িকা নিজেই। সেটাকেই হাতিয়ার করে সুনেরাহ বলেন পরীমণি রাজকে ফাঁসানোর জন্যই এই ঘটনা ঘটিয়েছেন।

অন্যদিকে পরীমণি অন্য সুরে বলেছেন, তিনি নাকি এই বিষয়ে কিছুই জানেন না। এমনকী রাজ তাঁর সঙ্গে ১০ দিন ধরে থাকেই না। সুনেরাহকে তিনি তেমন চেনেন না। রাজের সঙ্গে সম্পর্ক ভাঙার জন্যে অযথা দোষ দিচ্ছে সে পরীকে। এদিকে রাজও তাঁর বান্ধবীদের কাছে ক্ষমা চেয়ে বলেন, পরীমণির পক্ষে এগুলো করা সম্ভব নয়, আর তাঁর ফেসবুক হ্যাকও হয়নি। কেন এই ঘটনা ঘটল সে নিজেও জানেন না। অন্যদিকে সুনেরাহর দাবি তিনি আইনি ব্যবস্থা নেবেন, অন্যদিকে তানজিন তিশাও বলেছেন তিনি দেশে ফিরেই আইনের পথে হাঁটবেন, কারণ তিনি এখন আমেরিকাতে শোতে ব্যস্ত। অন্যদিকে পরীমণি কে মিথ্যে ফাঁসানোর জন্যে তিনিও আইনি ব্যবস্থা নেবেন হলে হুমকি দেবেন বলেছেন। সুতরাং এই নিয়ে ভালই কাদা ছোড়াছুড়ি চলছে। এদিকে ভিডিওগুলি ডিলিট করে ফেললেও মুহুর্তের মধ্যে সেগুলি ভাইরাল হয়ে গেছে। এরই মধ্যে পরীমণির জীবনের আবারও ঘনঘটা। এবার একমাত্র ছেলে রাজ্যকে নিয়ে বিপাকে পড়লেন তিনি।

জানালেন, ছেলেকে নিয়ে নিজের ছবি মা দেখতে গিয়ে সাংবাদিক দের আক্রমণে সাংঘাতিক ভয় পেয়েছে রাজ্য। যেটি কিনা ভয়ংকর অভিজ্ঞতা তাঁর। এমনিতেই ছেলে অন্ত প্রাণ পরীমণি, সারাদিন তাঁকে বুকে জড়িয়ে বড় করছেন। দেখতে দেখতে ১০ মাস হয়ে গিয়েছে তাঁর। প্রতি মাসেই জাঁকজমক করে জন্মদিন পালন করে সে। ছেলে যতদিন ছোট্ট থাকবে তাঁকে সারাক্ষন বুকে করেই আগলে রাখবেন তিনি। বড় হলে তো সেই সুযোগ নেই। তারকা বলে কোথাও গেলে ছেলেকে ন্যানির কাছে নয় নিজের সঙ্গেই নিয়ে যান। এদিনও নিয়ে গিয়েছিলেন নিজের সঙ্গে করে। কিন্তু তাতেই বিপত্তি। সিনেমা হল থেকে ফেরার পথে সাংবাদিকরা এমনভাবে তাঁদের পথ আটকে রেখেছিল তাতে রাজ্য নাকি ভীষণ ভয় পেয়ে গিয়েছে।

এদিন ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আজ আমি একসাথে অনেক কষ্ট আর অনেক আনন্দ নিয়ে বাসায় ফিরলাম ‘মা’ সিনেমা দেখতে গিয়ে! কষ্ট পেয়েছি কারন, আমার বাচ্চাটা অনেক ভয় পেয়েছে। রাজ্য যখন অনেক ছোট তখন থেকেই আমি ওকে নিয়ে হলে গিয়ে ছবি দেখেছি অনেক বার। শো শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছি সবসময় সুন্দর শৃঙ্খলা পরিবেশে। কিন্তু আজকে এমন উছশৃঙ্খল অবস্থা তৈরী করলো কেউ কেউ তাতে বাজে ভাবে আমার বাচ্চাটা ভয় পেলো। কতো কাছের মানুষজনকে দাওয়াত করে একটা হ্যালোও করতে পারি নাই তাদের সাথে আমি! অথচো আমি আপনাদের সবার সাথে সিনেমা দেখবো, কথা বলবো বলেই তো গিয়েছিলাম। হল থেকে বেরোনোর সিঁড়িটার মুখে এতো এতো ক্যামেরা আর লাইট দিয়ে আটকে রাখলেন কেউ কেউ।আমি বার বার রিকোয়েস্ট করলাম বের হওয়ার পথটা ছেড়ে দেয়ার জন্যে। আপনাদের মধ্যে অনেকেই বলছিলো আমাকে পথ ছেড়ে দিয়ে লবিতে ক্যামেরা সেট করার জন্যে। এই নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করলেন যেটাতে বাচ্চাটা ভয় পেয়ে গেলো।আপনারা বাচ্চাটার জন্যে একটু সহনশীল হতে পারতেন। কেন যে এমন করলেন! আর খুশি এই জন্যে যে,আপনাদের মধ্যেই কত মানুষ আমাকে মন থেকেই কত ভালোবাসেন,কেয়ার করেন। থ্যাংকইউ।’ (অপরিবর্তিত) 

বাঁশদ্রোণীর ব্যারাকে পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

আজ রাজ্যে নীতিন গড়কড়ি, কোলাঘাটে বিশেষ অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক