এই মুহূর্তে




মালাইকার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছেন এক রহস্যময় পুরুষ, কে তিনি?

নিজস্ব প্রতিনিধি: বলিউডে তারকাদের সম্পর্ক ভাঙা-গড়া এখন অতি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর তারকাদের ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি জানতে সোশ্যাল মিডিয়ায় চাতক পাখির মতো চেয়ে থাকেন ভক্তরা। তারকাদের ব্যক্তিগত সম্পর্কের থেকে মুচমুচে গসিপ আর কিছু হতেই পারেনা। যাই হোক, মাস কয়েক ধরেই গুজব, চুটিয়ে প্রেম করছেন সলমান খানের প্রাক্তন বৌদি তথা মালাইকা অরোরা। এমনকী প্রকাশ্যে এসেছে তাঁর প্রেমিকের ছবিও। কখনও তাদের বিদেশী গায়কের কনসার্টে দেখা যাচ্ছে, আবার কখনও বিমানবন্দরে ধরা দিচ্ছেন। কিন্তু কোনও ভিডিওতেই তাদের একসঙ্গে দেখা যায়নি। প্রতিটি সময়েই মালাইকার পিছন পিছন দেখা যাচ্ছে একজন রহস্যময় যুবক। বরাবরই মালাইকার হাবভাব তিনি তাঁকে চেনেই না। এদিকে চোখে চোখে ঠিকই কথা হচ্ছে তাদের। সেটা ভিডিওতেও দৃশ্যমান।

সলমানের ভাই আরবাজের সঙ্গে বিচ্ছেদের কিছু বছর পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে যান মালাইকা। অবশ্য সেই সম্পর্ক গোপনে রাখেন নি তাঁরা। কিন্তু তাদের বিয়ে ভক্তদের উত্তেজনার মাঝেই শোনা যায় ব্রেকাপ হয়ে গিয়েছে অর্জুন মালাইকার। নেপথ্যে কোন কারণ, কেউ জানে না। অথচ মালাইকা র বাবার মৃত্যুর খবর পেয়ে প্রেমিকার পাশে দাঁড়িয়ে ছিলেন অর্জুন। ৫২ বছর বয়সী মালাইকার ফিটনেস কাবু করতে পারে ২০ বছরের তরুণীকেও। সর্বদা তার ফিটনেস চর্চায় থাকে। ২১ বছরের ছেলের মা, তাঁকে দেখে বোঝা দায়। তাই তাঁকে নিয়ে আলাদাই কৌতুহল সকলের। আর যখন থেকে হর্ষ মেহতাকে তাঁর সঙ্গে দেখা গিয়েছে, কৌতুহল আরও বেড়ে গিয়েছে ভক্তদের। তবে জানেন কী, কে এই হর্ষ মেহতা। মালাইকার থেকে তাঁর বয়সের ব্যবধান কত?

 

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল গত ২৯ অক্টোবর, মুম্বইতে এনরিক ইগলেসিয়াসের কনসার্ট থেকে। সেখানে দুজনকেই দারুন মেজাজে দেখা গিয়েছিল। দুজনকে অনুষ্ঠান জুড়ে আড্ডা দিতে এবং পরে একসঙ্গে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যেতে দেখা গিয়েছিল। এরপর ২৬ নভেম্বর, বুধবার বিকেলে, মালাইকা অরোরা এবং একই ব্যক্তিকে মুম্বই বিমান বন্দরে দেখা গেলে তাদের প্রেমের গুঞ্জন আরও তীব্র হয়। কিন্তু তাঁরা একসঙ্গে হাঁটা এড়িয়ে গিয়েছিলেন, কিন্তু পাপারাজ্জি ক্যামেরাতে সবটা ধরা পড়ে। হর্ল মুখোশের আড়ালে নিজের মুখ আংশিকভাবে লুকিয়ে রেখেছিলেন, যা মানুষকে আরও কৌতূহলী করে তুলেছিল। কিন্তু কে এই হর্ষ মেহতা? ৫২ বছর বয়সী মালাইকার গুজব প্রেমিকের বয়স ৩৩ বছর, তিনি একজন হীরা ব্যবসায়ী। কিন্তু কিছু রিপোর্টে বলা হয়েছে যে, তিনি কোনও ব্যবসায়ী নন বরং মালাইকার ম্যানেজার। তবে এখনও পর্যন্ত, মালাইকা অরোরা বা রহস্যময় পুরুষ কেউই চলমান ডেটিং গুজবের জবাব দেননি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রয়াত ধর্মেন্দ্রর ৯০ বছরের জন্মদিনে বিশেষ আয়োজন পুত্র সানি-ববির, ভক্তদের জন্য কী উদ্যোগ?

ছবি মুক্তির আগে অর্থের বিনিময়ে পেইড হাইপ, সোশ্যাল মিডিয়ায় সরব ইয়ামি ও হৃত্বিক

প্রথম বিবাহ বার্ষিকীতে নাগা চৈতন্যের সঙ্গে বিয়ের অদেখা বিশেষ ভিডিও শেয়ার শোভিতার

‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-র দাপট অব্যহত, টিআরপিতে বাজিমাত করল কে?

রাজের জীবনের সমস্যা কী? সামান্থাই তুললেন প্রশ্ন

প্রাণাধিক প্রিয় সেতার নষ্ট, এয়ার ইন্ডিয়ার দায়িত্বজ্ঞানহীনতায় হতাশ রবি কন্যা অনুষ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ