‘পঞ্চায়েত’ পাল্টে দিল জীবন! মাত্র ৫০০ টাকা থেকে শুরু সংগ্রাম, পর্দার ‘বিধায়ক জি’-কে চেনেন?

সিরিজটিতে ভূষণ, সচিব, প্রধান এবং মঞ্জু দেবী ছাড়াও, আলোচনায় রয়েছে বিধায়কের চরিত্রটিও। 'পঞ্চায়েত'-এ বিধায়ক চন্দ্রকিশোর সিংহ ওরফে চাঁদুর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা পঙ্কজ ঝাঁ

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই রিলিজ হয়েছে ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজন। যার জন্যে দীর্ঘদিন অপেক্ষা করেছেন ভক্তরা। কারণ ‘পঞ্চায়েত’ জনপ্রিয় ওয়েব শোগুলির মধ্যে একটি। ওয়েব দুনিয়ার রাজত্ব শুরু হওয়ার পর থেকেই ওয়েব সিরিজগুলির উপর ঝুঁকছে দর্শকরা। যাই হোক, ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজন ইতিমধ্যেই দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা কুড়িয়েছে। তবে সিরিজটিতে ভূষণ, সচিব, প্রধান এবং মঞ্জু দেবী ছাড়াও, আলোচনায় রয়েছে বিধায়কের চরিত্রটিও। ‘পঞ্চায়েত’-এ বিধায়ক চন্দ্রকিশোর সিংহ ওরফে চাঁদুর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা পঙ্কজ ঝাঁ। যিনি বহু বছর ধরে বলিউডে সক্রিয়, তবে ‘পঞ্চায়েত’-এর মাধ্যমেই তিনি বেশি পরিচিত হয়েছেন। চলুন আজ অভিনেতাকে আরও ঘনিষ্ঠভাবে আপনাদের চিনিয়ে দেওয়া যাক…

‘পঞ্চায়েত’-এর বিধায়ক পঙ্কজ ঝা বিহারের সহরসার বাসিন্দা। তিনি এনএসডি থেকে অভিনয় ডিগ্রি ধারণ করেছেন। চমৎকার অভিনয়ের পাশাপাশি, তিনি ছবি আঁকতেও খুব পছন্দ করেন। তাঁর নিজস্ব চিত্রকলার স্টুডিও রয়েছে। ‘পঞ্চায়েত’-এর আগে তিনি ‘চামেলি’, ‘গুলাল’, ‘ব্ল্যাক বোর্ড’, ‘মঙ্গল পান্ডে’ এবং ‘মথুরা সিটি অফ লাভ’-এর মতো একাধিক বলিউড ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু তিনি কখনও সেভাবে তিনি প্রশংসিত হননি, বা পরিচিতি পাননি। একটি সাক্ষাৎকারে, অভিনেতা বলেছিলেন যে, তাকে অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। ছবিতে সুলতানের ভূমিকায় তাঁর অভিনয় করার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তাঁকে ছবিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে এই ভূমিকাটি পঙ্কজ ত্রিপাঠিকে দেওয়া হয়। যেটি পঙ্কজ ত্রিপাঠীর ভাগ্য বদলে দেয়। বলিউডে নিম কামানোর জন্যে অনেক সংগ্রাম করতে হয়েছিল অভিনেতাকে। কারণ কেরিয়ারের শুরুতে তিনি অনেক সমস্যার মুখোমুখি হয়েছিলেন। যখন তিনি পাটনা আর্ট কলেজে পড়তেন, তখন তাঁর বাবা তাঁকে প্রতি মাসে মাত্র ৫০০ টাকা করে পাঠাতেন।

তাঁর বাবার দেওয়া সেই টাকাই তাঁকে বেঁচে থাকার কৌশল শিখিয়ে ছিল। কিন্তু যখন তাঁর আরও টাকার প্রয়োজন হত, তখন তিনি সংবাদপত্রের জন্য স্কেচিং করতেন। তিনি বহু সংবাদপত্রের পাতায় তাঁর শিল্পের জাদু ছড়িয়েছেন। প্রয়োজন অনুযায়ী তিনি আয় করতে শুরু করেন। তবে ‘গ্যাং অফ ওয়েসপুর’-এ অভিনয়ের জন্যে তিনি মনোনীত হলে অনেক আগেই তিনি নাম কামাতে পারতেন বলিউডে। কয়েক মাস আগে, অভিনেতা একটি সাক্ষাৎকারে তাঁর দীর্ঘ সংগ্রামের দিনগুলির কথা উল্লেখ করেছিলেন। তিনি নাম না নিয়ে পঙ্কজ ত্রিপাঠিকে লক্ষ্য করে বলেছিলেন যে, ‘কিছু লোক তাদের সংগ্রামের গল্পটি গ্ল্যামারাস ভঙ্গিতে উপস্থাপন করে। ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেতা আছেন যারা অন্যদের কাজ কেড়ে নেন।’ অর্থাৎ এই বিষয়ে তিনি পঙ্কজ ত্রিপাঠিকে রাজনীতি করার অভিযোগ করে ছিলেন। বহু বছরের কঠোর পরিশ্রমের পর, আজ টুনি ‘পঞ্চায়েত’-এ তাঁর ভূমিকার জন্যে প্রশংসিত হচ্ছেন। তাঁর কঠোর পরিশ্রম সফল হয়েছে।

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হল্যান্ডদের টেক্কা দিলেন ভোজানিয়া

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই