রেকর্ড গড়ল রীতেশ দেশমুখের ‘রাজা শিবাজী’, ১০০ কোটি টাকার ক্লাবে দ্বিতীয় মারাঠি ছবি

বক্সঅফিসে সুনামি! ১০০ কোটি টাকা আয় করে সর্বোচ্চ আয়কারী দ্বিতীয় মারাঠি চলচ্চিত্রের স্বীকৃতি পেল রীতেশ দেশমুখের 'রাজা শিবাজী'।

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্সঅফিসে সুনামি! ১০০ কোটি টাকা আয় করে সর্বোচ্চ আয়কারী দ্বিতীয় মারাঠি চলচ্চিত্রের স্বীকৃতি পেল রীতেশ দেশমুখের ‘রাজা শিবাজী’। ছবির মাধ্যমে মারাঠা ইন্ডাস্ট্রির ব্যবসা আবারও ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াল। ছবিটি রীতেশের দ্বিতীয় পরিচালিত চলচ্চিত্র। সুতরাং দ্বিতীয় ছবিতেই পরিচালক হিসেবে সাফল্য অর্জন করলেন অভিনেতা। ছবিটি মুলত ছত্রপতি শিবাজী মহারাজের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে। যেখানে আরও অভিনয় করেছেন রীতেশের স্ত্রী তথা অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ এবং তাঁদের ছোট পুত্র।

যাই হোক, মুক্তির পর থেকেই ভক্তদের দ্বারা প্রশংসিত হচ্ছে এই ছবিটি। রীতেশ এবং জেনেলিয়ার অভিনয়েও মুগ্ধ দর্শকরা। এখন ১০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করে ‘সাইরাত’-এর পর দ্বিতীয় সর্বোচ্চ আয়করী মারাঠি চলচ্চিত্র হয়ে উঠল ‘রাজা শিবাজী।’ ছবিটি প্রথম সপ্তাহান্তেই ৩০ কোটি টাকা আয় করেছিল। সব মিলিয়ে ছবির প্রথম সপ্তাহের আয় ছিল মোট ৫২.৬৫ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহের পর আয় দাঁড়ায় ৭৭ কোটি টাকা। তৃতীয় সপ্তাহান্তে ছবিটি আয় করেছিল ৭.৬০ কোটি টাকা। সুতরাং প্রেক্ষাগৃহে ১৭ দিন চলার পর, ভারতে ছবির সর্বমোট আয় দাঁড়িয়েছে ৮৪.৫৫ কোটি টাকা, এবং বিশ্বব্যাপী ছবির আয় ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। যা কিনা মারাঠি ইন্ডাস্ট্রির জন্যে এক মাইলফলক। চতুর্থ সপ্তাহান্তেও ভারতে ছবির আয় ভাল ছিল।

মারাঠি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয়কারী প্রথম ছবি ছিল ‘সাইরাত’। যা ১১০ কোটি টাকা আয় করেছিল। ২০১৬ সালের এই ব্লকবাস্টারটি মারাঠি চলচ্চিত্র হয়ে ইতিহাস সৃষ্টি করেছিল। প্রায় এক দশক ধরে কোনও মারাঠি ছবিই এই রেকর্ড ভাঙতে পারেনি। তবে এবার রীতেশ দেশমুখের ছবি এই ছবির রেকর্ড ভাঙতে চলেছে। এই সাফল্য রীতেশের পরিচালিত ‘বেদ’-কেও পেছনে ফেলে দিয়েছে। জেনেলিয়া ডি’সুজা দেশ্মুখ এবং জ্যোতি দেশপান্ডে দ্বারা প্রযোজিত, রাজা শিবাজীতে সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, মহেশ মাঞ্জরেকর, শচীন খেদেকর, ভাগ্যশ্রী, ফারদিন খান, জিতেন্দ্র জোশী এবং আমোলে গুপ্তা-সহ একাধিক দাপুটে তারকারা অভিনয় করছেন।

বৃহস্পতির গোচরে ৩১ অক্টোবর থেকে বদলাবে ভাগ্য, ৪ রাশির জাতকদের জীবনে অর্থলাভ

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

সূর্যের গোচরেই বাড়বে দুশ্চিন্তা! শনিবার থেকে সাবধানে থাকুন এই ৪ রাশির জাতকরা

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪