মাত্র ৩৫ বছরেই আত্মঘাতী ‘ক্রাইম পেট্রোল’-খ্যাত অভিনেতা নীতিন চৌহান

তবে ঠিক কী কারণে নীতিন আত্মহত্যা করতে পারেন সেই সম্বন্ধে কোনও ধারণা নেই কুলদীপের। নীতিনের ব্যক্তিগত অশান্তি সম্পর্কে তার কোন ধারণা নেই। তাঁর কোনও আর্থিক সমস্যাও ছিল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই টেলিভিশন মহলে আবারও শোকের ছায়া। বৃহস্পতিবার নিজের বাড়িতেই মৃত অবস্থায় উদ্ধার হলেন জনপ্রিয় টিভি অভিনেতা নীতিন চৌহান। যিনি ‘MTV স্প্লিটসভিলা’, ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’, ‘ক্রাইম পেট্রোল’ এবং অন্যান্য শোতে অভিনয়ের জন্যে পরিচিত ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেই মারা গিয়েছেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং তাঁর মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। তাঁর মৃত্যুর খবরটি ইনস্টাগ্রামে জানিয়েছেন, তাঁর সহকর্মী অভিনেত্রী সায়ন্তনী ঘোষ এবং সুদীপ সাহির। একটি প্রতিবেদন অনুসারে, নীতিনের বাবাই প্রথম তাঁদের নীতিনের মৃত্যুর খবরটি দিয়েছেন। নীতিনের জন্ম উত্তরপ্রদেশের আলিগড়ে। তিনি রিয়েলিটি শো ‘দাদাগিরি 2’-এর বিজয়ী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।

তিনি ‘MTV স্প্লিটসভিলা’, ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’, ‘ক্রাইম পেট্রোল’ ছাড়াও ‘গুমরাহ’, ‘জিন্দেগি ডট কম’, ‘সাবধান ইন্ডিয়া’ র মতো একাধিক শোতে অভিনয় করেছেন। তাঁর মুম্বই টেলিভিশন মহলের একজন অতি পরিচিত মুখ ছিলেন। নীতিনের ঘনিষ্ঠ বন্ধু কুলদীপ একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘প্রয়াত অভিনেতার সঙ্গে আগামী মাসে খাতু শ্যাম জির মন্দিরে যাওয়ার কথা ছিল তাঁর। নীতিন একজন ভ্রমণ উৎসাহী ব্যক্তি ছিলেন এবং গত মাসে তিনি রাজস্থানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তিনি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।’

তবে ঠিক কী কারণে নীতিন আত্মহত্যা করতে পারেন সেই সম্বন্ধে কোনও ধারণা নেই কুলদীপের। নীতিনের ব্যক্তিগত অশান্তি সম্পর্কে তার কোন ধারণা নেই। তাঁর কোনও আর্থিক সমস্যাও ছিল না। নীতিনের পরিবার অভিনেতার মৃত্যুর বিষয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। নীতিন ২০০৯ সালে রিয়ালিটি শো দাদাগিরি 2 জিতে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। স্প্লিটসভিলার পঞ্চম সিজনে তাঁকে প্রতিযোগী হিসেবেও দেখা গিয়েছিল। তাঁর শেষ শো ছিল ‘তেরা ইয়ার হুন ম্যায়’, যেটিতে অভিনয় করেছিলেন সায়ন্তনী ঘোষ এবং সুদীপ সাহির। এটি ২০২২ সালে বন্ধ হয়ে যায়। নীতিন কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপনেও উপস্থিত হয়েছিলেন। তিনি প্রায়শই ইনস্টাগ্রামে তার ওয়ার্কআউট এবং ফিটনেস ভিডিও শেয়ার করতেন।সোশ্যাল মিডিয়ায় নীতিনের সহকর্মীরা শোকপ্রকাশ করেছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল