অস্কারে থাপ্পড় কাণ্ডের পর প্রথম জনসম্মুখে উইল স্মিথ, তাও আবার ভারতে

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা উইল স্মিথ ভারতে এসেছেন। অস্কার মঞ্চে থাপ্পড় বিতর্কের পর এই প্রথম জনসম্মুখে এলেন এহেন হলিউড অভিনেতা। হলিউডের এই তারকাকে আজ অর্থাৎ শনিবার দেখা গিয়েছে মুম্বই এয়ারপোর্টে। এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন, সঙ্গে হাসছিলেন তিনি। আর স্মিথকে দেখেই পাপারাৎজিদের ক্যামেরা এক্কেবারে তাক করে অভিনেতার দিকে ছোটে, না ভক্তদের নিরাশ করেননি অভিনেতা। বরং পাপারাৎজিদের দিকে তাকিয়ে হাত নেড়েছেন এবং ছবিও তুলেছেন উইল স্মিথ। শোনা গিয়েছে, কয়েকদিন আগেই মুম্বইয়ের জুহুর জেডব্লিউ ম্যারয়ট, এই বিলাসবহুল হোটেলেই উঠেছিলেন স্মিথ।

তবে আজকেই তিনি দেশ ছেড়েছেন, তখনই মুম্বই এয়ারপোর্ট অভিনেতার দর্শন পায় সবাই। এই অভিনেতার ভারতের সঙ্গে বরাবরই সম্পর্ক ভালো। উল্লেখ্য, কিছুদিন আগেই উইল স্মিথ থাপ্পড়-বিতর্কে জড়িয়েছিলেন। অস্কারের মঞ্চে স্মিথ কষিয়ে থাপ্পড় দিয়েছিলেন কমেডিয়ান ক্রিস রককে। কারণ হিসেবে, বউকে নিয়ে মঞ্চে হাসি ঠাট্টা একেবারেই সহ্য করতে পারেননি তিনি। সেই কারণেই অভিনেতা ক্ষুব্ধ হয়ে এই কাণ্ড ঘটিয়েছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এমনকি একই মঞ্চে ‘সেরা অভিনেতা’ হিসেবে অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি। যদিও পরে অস্কারের মঞ্চে হাতাহাতি করার জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন অভিনেতা।তবে অভিনেতার শাস্তি হিসেবে বলা হয়েছিল, তিনি অ্যাকাডেমির কোনও অনুষ্ঠানে আর যোগ দিতে পারবেন না, এমনকি অস্কারেও না। নমিনেশন এবং পুরস্কার জিতলেও তিনি আর অনুষ্ঠানে অংশও নিতে পারবেন না। তবে এই শাস্তি মেনে নিয়েছেন অভিনেতা।

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস