২৪ ঘন্টার মধ্যেই ফের ভেন্টিলেশনে ঐন্দ্রিলা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ গত মঙ্গলবার থেকে কোমায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) । আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী। তাঁর শারীরিক সুস্থতা কামনা করে প্রার্থনায় সামিল তাঁর অনুরাগীরা। এরইমধ্যে সোমবার অনুরাগীদের মুখে হাসি ফুটিয়েছিলেন ঐন্দ্রিলার কাছের মানুষ অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সব্যসাচী জানিয়েছিলেন টানা ৬ দিন পর ঐন্দ্রিলাকে ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে। পাশপাশি লিখেছিলেন “ভালো আছে বলতে আমার ভয় লাগে, কিন্তু ঐন্দ্রিলা আছে প্রছন্ড ভাবে আছে”। সব্যসাচীর এই ঘোষণার পরই মঙ্গলবার আবারও ঐন্দ্রিলাকে ভেন্টিলেশনে রাখার কথা জানালেন তাঁর চিকিৎসকরা। ঐন্দ্রিলাকে আবার ভেন্টিলেশনে রাখার খবরে উদ্বিগ্ন ঐন্দ্রিলার অনুরাগীরা। ২৪ ঘন্টার মধ্যেই আবার কেন নতুন করে ঐন্দ্রিলাকে ভেন্টিলেশনে দিতে হল তা নিয়ে সঙ্কিত সকলেই।

মঙ্গলবার হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, ঐন্দ্রিলাকে এখনও ভেন্টিলেশনে রাখা হয়েছে। তবে তার মাত্রা কমানো হয়েছে। একইসঙ্গে অভিনেত্রীর শরীরে এখনও সংক্রমণও রয়েছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ঐন্দ্রিলার শরীরে রক্তচাপ, অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে। পাশপাশি তাঁর স্নায়ুর অবস্থাও একই আছে। সবমিলিয়ে শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সম্পূর্ণ বিপদমুক্ত নন অভিনেত্রী। ভেন্টিলেশন থেকে পুরোপুরি বের করা না গেলে এবং তাঁর শরীরের সংক্রমণ পুরোপুরি না কমলে তিনি পুরোপুরি বিপদমুক্ত এই কথা বলা যাবে না বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে যায়। চিকিৎসকরা মঙ্গলবার রাতেই তাঁর মাথায় অস্ত্রপচার করেন। অস্ত্রপচারের পর চিকিৎসকরা জানিয়েছিলেন কোমায় আছেন অভিনেত্রী। তবে ৬ দিন পর সোমবার ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে বলে জানিয়েছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। জ্ঞান না ফিরলেও কাছে গেলে অভিনেত্রী হাত ধরার চেষ্টা করছেন বলেও জানিয়েছিলেন সব্যসাচী চৌধুরী।

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল রজনীকান্তের ‘জেলার ২’, বিশ্বজুড়ে আয় ছাড়াল ২০ কোটি টাকা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

খেলার মাঝেই প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস

বাবা-মায়ের সঙ্গে গয়নার দোকানে গিয়ে সায়ানাইড মুখে পুরল একরত্তি, তারপর….

স্বস্তি! অভিজিৎ দীপক সহ তিন ককরোচ নেতাকে মুক্তি দিল আদালত

বক্সঅফিসে ঝড় তোলা অব্যাহত! ১০ দিনে ‘দৃশ্যম ৩’-এর বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি ছুঁই ছুঁই

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের