হায়দরাবাদে ‘টক্সিক’ ইভেন্টে ধুন্ধুমার কাণ্ড! যশকে দেখতে লাগামছাড়া ভিড়, সাউন্ডবক্স ভেঙে আহত ২ 

ফের দক্ষিণী নায়কের ছবির রিলিজের প্রাক-ইভেন্ট ঘিরে বিতর্ক। শনিবার ((২২ অগস্ট) হায়দরাবাদের মাল্লা রেড্ডি বিশ্ববিদ্যালয়ে 'টক্সিক'-এর প্রি-রিলিজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের দক্ষিণী নায়কের ছবির রিলিজের প্রাক-ইভেন্ট ঘিরে বিতর্ক। শনিবার ((২২ অগস্ট) হায়দরাবাদের মাল্লা রেড্ডি বিশ্ববিদ্যালয়ে ‘টক্সিক’-এর প্রি-রিলিজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন ছবির প্রধান তারকা যশ। স্বাভাবিকভাবেই যশকে দেখতে অনুষ্ঠানে ভক্তদের ভিড় উপ্‌চে পড়ে। তখনই মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়। অত্যাধিক ভিড়ের কারণে ইভেন্টের সাউন্ডবক্স ভেঙে পড়ে। ঘটনায় দুজন ছাত্র গুরুতর জখম হন এবং একজন তরুণী অজ্ঞান হয়ে যান। সঙ্গে সঙ্গে তাঁদের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যশের বক্তব্য রাখার সময়ে ঘটনাটি ঘটে। যার ফলে মাঝপথেই বক্তব্য থামিয়ে দেন যশ। অনুষ্ঠানস্থলের ভিডিও ফুটেজ অনুযায়ী, কিছু ছাত্রছাত্রী সাউন্ড বক্স ও অন্যান্য সরঞ্জাম রাখা খুঁটিগুলির ওপর চড়ে বসে ছিলেন। সেই চাপেই সাউন্ডবক্সটি ভেঙে পড়ে। আর যশ বিষয়টি লক্ষ্য করা মাত্রই বক্তব্য থামিয়ে দেন। মঞ্চ থেকেই ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। আয়োজকদের কাছে ছাত্রছাত্রীদের অবস্থা সম্পর্কে জানতে চান। তিনি বলেন, ‘সাবধানে। ওখানে সব ঠিক আছে তো? দয়া করে দেখুন, স্যার। ছাত্রছাত্রীরা, তোমরা সাবধানে থেকো।’ আয়োজকদের কাছ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি আবার তাঁর বক্তব্য শুরু করেন। ছাত্রছাত্রীদের আর এক দলকে কাঠামোর উপর থেকে নিচে নেমে আসতে অনুরোধ করেন। তবে আহত ছাত্রছাত্রীদের অবস্থা এখন আছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আগামী ২৬ অগস্ট মুক্তি পাচ্ছে যশের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টক্সিক’। ইতিমধ্যেই ছবির ট্রেলার-টিজার-গান সবটাই ভক্তদের নজর কেড়েছে। যেখানে যশের অ্যাকশন, রোমান্টিক লুক সবটাই মুগ্ধ করেছে দর্শকদের। তাই তাঁরা আর ছবির মুক্তির জন্যে অপেক্ষা করতে পারছেন না। ছবিতে আরও অভিনয় করছেন, নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি ও তারা সুতারিয়া। গীতু মোহনদাস পরিচালিত এই গ্যাংস্টার অ্যাকশন ড্রামাটির সঙ্গীত পরিচালনা করেছেন চরণ রাজ। ‘টক্সিক’ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) থেকে ‘এ’ সার্টিফিকেট পেয়েছে।

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

দ্বিতীয় টেস্টে ভরাডুবি, অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

সমুদ্রে স্নান করতে নেমেই বিপত্তি, মন্দারমণিতে নিখোঁজ পর্যটকের দেহ উদ্ধার

রবিবার দুপুরে স্বাদ বদলাতে গরম ভাতের সঙ্গে রাঁধুন ‘ডাব চিকেন’, রইল রেসিপি

মদ্যপ ও বিবস্ত্র অবস্থায় গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা, আটক প্রতিবেশী যুবক

গার্ডেনরিচে জাহাজ নির্মাণ প্রকল্পের শিলান্যাসে উপস্থিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ

রংপুরে হিন্দু পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ, বন্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২৩

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! রাতে উদ্ধার দুই, এখনও নিখোঁজ ২২ জন নাবিক

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের