ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হার মানলেন ‘মাদার ইন্ডিয়া’-র তরুণ ‘সুনীল দত্ত’ সাজিদ খান

প্রয়াত অভিনেতা ১৯৫৫ সালে মেহবুব খান পরিচালিত মাদার ইন্ডিয়া চলচ্চিত্রের মাধ্যমে শিশু অভিনেতা হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকাল সকাল বিনোদন মহলে শোকের ছায়া। তামিল তারকা বিজয়কান্তের মৃত্যুর পর আরও এক শোকের খবর বিনোদন মহলে। সপ্তাহ কয়েক আগেই প্রয়াত হয়েছে বলিউডের প্রবীণ অভিনেতা জুনিয়র মেহমুদ। যিনি বিগত কিশোর কুমার, রাজ কাপুরের সময় থেকে বলিউডে রাজত্ব করছিলেন, কিডনি ও ফুসফুস ক্যান্সারে আক্রান্ত মারা গিয়েছেন অভিনেতা। যদিও মৃত্যুর জন্যেই বহু বছর পরে তিনি লাইমলাইটে উঠেছিলেন। এর আগে তাঁর খোঁজখবর পাওয়া যায়নি তাঁর। অথচ তিনি তাঁর সময়ে জনপ্রিয় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। এবার মারা গেলেন জুনিয়র মেহমুদের সময়কালেরই আরেক অভিনেতা সাজিদ খান। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাঁদের অভিনয় সিনেপ্রেমীদের মনে ছাপ ফেলত, এবং অনন্তকাল অভিনয়ের জন্যেই মানুষের মনে রয়েছে যাবেন, তাঁদের মধ্যে একজন প্রবীণ অভিনেতা সাজিদ খান। সুনীল দত্ত ও নার্গিস অভিনীত আইকনিক মুভি ‘মাদার ইন্ডিয়া’তে তিনি তরুণ সুনীল দত্তের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বেশি পরিচিত ছিলেন। তবে তিনি আর নেই। গত সপ্তাহে মারা গিয়েছেন অভিনেতা। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবরে প্রকাশ্যে এসেছে।

গত ২২শে ডিসেম্বর অভিনেতা সাজিদ খান মারা গিয়েছেন। তাঁর মৃত্যুর কারণ হিসেবে জানা গিয়েছে যে, তিনি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছিলেন। কিন্তু হার মানেন, স্বর্গে চলে যান। একজন পিটিআইকে বলেছেন, “তিনি কিছুদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। শুক্রবার তিনি মারা গিয়েছেন।” সেই ব্যক্তির কথায়, লাইমলাইট থেকে দূরে থাকার পরে এবং শিল্প থেকে নিষ্ক্রিয় থাকার পরে, মাদার ইন্ডিয়া অভিনেতা পরোপকারে নেমেছিলেন এবং দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কেরলে বসতি স্থাপন করেছিলেন। অভিনেতার পুত্র সমীর বলেন, “আমার বাবাকে রাজকুমার পীতাম্বর রানা এবং সুনিতা পিতাম্বর দত্তক নিয়েছিলেন। চলচ্চিত্র নির্মাতা মেহবুব খান লালনপালন করেছিলেন। তিনি কিছু সময়ের জন্য চলচ্চিত্রে সক্রিয় ছিলেন না এবং বেশিরভাগ সময়েই জনহিতকর কাজে জড়িত ছিলেন। তিনি প্রায়শই কেরলে আসতেন এবং তিনি সেখানেই পুনরায় বিয়ে করে স্থায়ী হয়ে যান।”

প্রয়াত অভিনেতা ১৯৫৫ সালে মেহবুব খান পরিচালিত মাদার ইন্ডিয়া চলচ্চিত্রের মাধ্যমে শিশু অভিনেতা হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি সন অফ ইন্ডিয়া, মায়া, দ্য আনমেড ফিল্মস, দ্য সিঙ্গিং ফিলিপিনা, মাই ফানি গার্ল, সাভেরা, মহাত্মা অ্যান্ড দ্য ম্যাড বয়, দো নম্বর কে আমির, জিন্দেগি অর তুফান, মন্দির মসজিদ এবং দাহশত, এর মতো একাধিক সিনেমায় কাজ করার জন্যে বিশেষ ভাবে পরিচিত। যেগুলি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিল। ১৯৮৩ সালের হিট অ্যান্ড ডাস্ট ছিল তাঁর শেষ ছবি। প্রয়াত অভিনেতা তার ক্যারিয়ারে মেহবুব খান, নার্গিস, অ্যালান এবং মরিস কিং, ডিক ক্লার্ক, স্যালি ফিল্ড, শশী কাপুর, রামসে ব্রাদার্স, সাল মিনিও, আরডি বর্মন, নোরা আনোর সহ অনেক বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কাজ করেছেন। ক্লিন্ট ওয়াকার, জে নর্থ, বারবারা স্ট্যানউইক, মার্ভ গ্রিফিন, ডোনাল্ড ও’কনর, স্টু ফিলিপস, টিনা রেভিলা, কিরণ কুমার, যোগিতা বালি, নূতন, ইসমাইল মার্চেন্ট এবং জেমস আইভরি।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি