‘লক্ষণরেখা ডিঙোবেন না’, পাপারাজ্জিদের আবদারে চটে লাল সলমানের নায়িকা

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যামেরার সামনে এক মুহূর্তেই বদলে গেল পরিবেশ! অনুষ্ঠানে পাপারাজ্জির এক মন্তব্যে মেজাজ হারালেন বলিউড অভিনেত্রী জারিন খান। সবার সামনেই কড়া ভাষায় জবাব দিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, ব্যক্তিগত সীমারেখা অতিক্রম করা হলে তিনি কোনওভাবেই তা মেনে নেবেন না। সেই মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

মুম্বইয়ের একটি পোশাক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে ব্র্যান্ডের ডেনিম জাম্পস্যুট, জ্যাকেট ও ড্রেস পরে ফটোশুটে অংশ নেন জারিন। ছবি তোলার সময় উপস্থিত এক ফটোগ্রাফার রসিকতার ছলে তাঁকে সেখানেই পোশাকটি পরে দেখানোর কথা বলেন। এই কথা শুনেই বিরক্ত প্রকাশ করেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গেই পাল্টা প্রশ্ন করেন, ‘আপনাদের সবার সামনে?’ ফটোগ্রাফাররা ‘হ্যাঁ’ বলতেই জারিন স্পষ্ট ভাষায় জবাব দেন, ‘তা কখনওই সম্ভব নয়।’ এরপর তিনি আরও কড়া সুরে বলেন, ‘আমার সঙ্গে এ ধরনের অশোভনীয় কথা বলবেন না। আমি এসব একদমই মেনে নিই না। সবাই নিজের সীমার মধ্যে থাকুন।’ তাঁর এই দৃঢ় প্রতিক্রিয়ায় উপস্থিত অনেকেই অবাক হয়ে যান।

 

View this post on Instagram

 

আরও পড়ুন: মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

ভিডিওটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় জারিনের পাশে দাঁড়িয়েছেন বহু নেটিজেন। অনেকেই মন্তব্য করেছেন, অভিনেত্রী থার্থই প্রতিবাদ করেছেন। একজন লেখেন, ‘জারিন একদম ঠিক করেছেন।’ অন্য একজনের প্রশ্ন, ‘ক্যামেরার সামনে কেউ পোশাক বদলাবে, এমন কথা বলার সাহস কীভাবে হয়?’ আরও একজন লেখেন, ‘প্রত্যেকের ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করা উচিত, জারিন সঠিক কথাই বলেছেন।’ অনেক ব্যবহারকারী আবার জারিনের শান্ত অথচ দৃঢ় আচরণেরও প্রশংসা করেছেন। উল্লেখ্য, ২০১০ সালে সলমান খানের বিপরীতে ‘বীর’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় জারিন খানের। এরপর ‘রেডি’ ছবির জনপ্রিয় ‘ক্যারেক্টার ধিলা’ গানে উপস্থিতি, ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’, ‘আকসার ২’, ‘১৯২১’ এবং পাঞ্জাবি ছবি ‘জাট জেমস বন্ড’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই বড় পর্দা থেকে দূরে রয়েছেন জারিন। শেষবার তাঁকে ২০২১ সালে ‘হাম ভি আকেলে, তুম ভি আকেলে’ ছবিতে দেখা গিয়েছিল।

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

বিজেপিতে যোগের জল্পনার মাঝেই প্রসেনজিৎকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১