এই মুহূর্তে

ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন জানতাম: মেসি

নিজস্ব প্রতিনিধি, দোহা: তাঁর হাত ধরেই ৩৬ বছরের শাপমুক্তি ঘটল। তাঁর হাত ধরেই ফের বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। তাঁর হাত ধরেই স্বপ্নপূরণ হল বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোটি কোটি নীল-সাদা জার্সির ভক্তদের। তিনি লিওনেল মেসি। যাঁর পায়ের জাদুর সাক্ষী থেকেছে রবিবার গোটা বিশ্ববাসী। ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচ টাইব্রেকারে গড়ালেও আর্জেন্টাইন অধিনায়ক নিশ্চিত ছিলেন জয় হবে তাঁদেরই। ম্যাচ শেষে সেই উপলব্ধির কথা জানাতে গিয়ে ‘গোল্ডেন বল’ এর মালিক বলেছেন, ‘আমি জানতাম, ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেনই। আমরা অনেক কষ্ট করেছি এবং শেষ পর্যন্ত পেরেছি।’

এদিন বিশ্বকাপ হাতে ধরার স্বপ্নপূরণ হওয়ার পরে মাঠের মধ্যেই শিশুর মতো দুই সন্তানের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা গিয়েছে লিওনেল মেসিকে। অথচ প্রতিযোগিতার শুরুটা খুব একটা ভালো হয়নি নীল-সাদা জার্সিধারীদের। প্রথম ম্যাচেই সৌদি আরবের মতো অজ্ঞাতকুলশীল দলের কাছে হারতে হয়েছিল। আর ওই ম্যাচের পরে সমালোচনার শরে বিদ্ধ হয়েছিলেন আধুনিক ফুটবলের রাজপুত্র সহ তাঁর সতীর্থরা। প্রথম ম্যাচে হারার পরে ঘুরে দাঁড়ানোর শপথ নিয়েছিলেন আলভারেজ, মলিনা, আনহেল ডি মারিয়ারা। কথা রেখেছেন তাঁরা।

রবিবার রাতে অবিশ্বাস্য এক ফাইনালের সাক্ষী থেকেছে গোটা বিশ্ববাসী। বিশ্বের সেরা  ফুটবলারের স্বপ্নও পূর্ণতা পেল। ম্যাচ শেষে ‘টিওয়াইসি স্পোর্টস’কে দেওয়া সাক্ষা‍ৎকারে আর্জেন্টিনার অধিনায়ক বলেন, ‘আমি জানতাম ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন। ঈশ্বরকে ধন্যবাদ তিনি শেষ পর্যন্ত আমাকে দিয়েছেন। এমন অর্জন সত্যিই ঈর্ষণীয়।’ যদিও ৩৬ বছরের শাপমুক্তি ঘটানোর পরে জাতীয় দল থেকে অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন আধুনিক ফুটবলের রাজপুত্র।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেলসির বিরুদ্ধে বদলা নিতে উয়েফা লিগে নামছে পিএসজি

শুভমন গিলের নাম ব্যবহার করে খ্যাতি চাইছেন? কী উত্তর দিলেন ঋদ্ধিমা পণ্ডিত?

ফুটবল মাঠ হয়ে উঠল রণক্ষেত্র, এক ম্যাচে ২৩ লাল কার্ড

‘তোমাকে ছাড়া…’ বিশ্বকাপ জিতে বাবার উদ্দেশ্যে রিঙ্কুর লেখা চিঠি জল আনবে চোখে

বিশ্বকাপ জয়ের জন্য সূর্যদের ১৩১ কোটি দিচ্ছে BCCI

বাজল সানাই, এবার বিয়ের পিঁড়িতে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ