‘তোমাকে ছাড়া…’ বিশ্বকাপ জিতে বাবার উদ্দেশ্যে রিঙ্কুর লেখা চিঠি জল আনবে চোখে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ চলার মাঝেই প্রয়াত হন ভারতের তারকা ব্যাটসম্যান রিংকু সিংয়ের বাবা। বাবাকে শেষ বিদায় দিয়েই ২২ গজের ময়দানে ফেরেন ক্রিকেটার। তাঁর এই মনের জোরকে কুর্নিশ জানিয়েছে ময়দানে থাকা ক্রিকেটার থেকে শুরু করে প্রতিটি ভারতীয়। ৯৬ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে  বিশ্বকাপ জিতেছে ভারত। বিশ্বজয়ের পর সকল খেলোয়াড় যখন নিজেদের পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছিলেন তখন বোধহয় রিঙ্কুর চোখের কোন বেয়ে জল গড়িয়ে পড়েছিল। ভেবেছিলেন তাঁর বাবা থাকলেও তিনিও এই ভাবেই আনন্দ করতে পারতেন। তবে বিধাতা অন্য গল্প লিখেছিলেন রিঙ্কুর কপালে। এবার প্রয়াত বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন তিনি। যা লিখলেন তাতে মন ছুঁয়ে গিয়েছে সকলের। 

ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে, রিঙ্কু বলেন যে, তিনি কখনও এত দিন বাবার সঙ্গে না কথা বলে থাকেননি। রিঙ্কুর কথায় তাঁর বাবার  নির্দেশনা ছাড়া জীবন কল্পনাও করতে পারেন না। তিনি তাঁর বাবার দেওয়া  শিক্ষা স্মরণ করেন । রিঙ্কুর জানিয়েছেন খেলার জন্য তাঁর বাবাই ছিলেন অনুপ্রেরণা। সেই স্বপ্ন পূরণের পর রিঙ্কু বলেন তাঁর বাবা ছাড়া সুখের প্রতিটি মুহূর্ত এখনও অসম্পূর্ণ মনে হবে। রিঙ্কু লিখেছেন, "তোমার সঙ্গে কথা না বলে এত দিন কাটাইনি। তোমাকে ছাড়া জীবন কেমন চলবে জানি না, কিন্তু আমি জানি আমার প্রতিটি পদক্ষেপে তোমাকে প্রয়োজন হবে।"

 

View this post on Instagram

 

A post shared by Rinku 🧿🇮🇳 (@rinkukumar12)

সস্য প্রয়াত বাবার উদ্দেশ্যে রিঙ্কু আরও লিখেছেন, “তুমি আমাকে শিখিয়েছো যে কর্তব্য সবকিছুর আগে। তাই মাঠে, আমি কেবল তোমার স্বপ্ন পূরণ করার চেষ্টা করছিলাম। এখন তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।  আমি শুধু  চেয়েছি যদি তুমি আমার  সঙ্গে থাকতে। ছোট-বড়, প্রতিটি আনন্দে তোমার অনুপস্থিতি আমি অনুভব করব। তোমাকে অনেক মিস করব, বাবা… খুব খুব খুব বেশি।” 

আরও পড়ুন: ‘চার দিন অভুক্ত রেখেছিল’, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে অমানবিক নির্যাতনের অভিযোগ স্ত্রীর

প্রসঙ্গত, রিঙ্কু বাবা চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারের চিকিৎসাধীন ছিলেন। বিশ্বকাপ চলাকালীন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ২০২৪ সালে সুযোগ পাননি রিঙ্কু। তবে ২০২৬-এর বিশ্বকাপে তিনি জায়গা করে নিয়েছিলেন এবং ভারতীয় দলের হয়ে প্রথম বিশ্বকাপ খেলেন। তবে খেলার মাঝেই বাবার অসুস্থতার খবর নিজের বাড়িতে ছুটে গিয়েছিলেন। তবে বাবার অসুস্থতা মৃত্যুর শোক সামলে দলে যোগ দিয়েছিলেন।  টুর্নামেন্টে পাঁচটি ম্যাচে ২৪ রান করেছেন  রিঙ্কু  যার গড় ৮ এবং ৮২.৭৫ স্ট্রাইক রেট। এবার  তাঁকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামতে দেখা যাবে যা ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে। 

 

 

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, ডিসেম্বরেই দেশে ফিরতে চান হাসিনা

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর