এই মুহূর্তে

অবসর নিচ্ছেন না মেসি

আন্তর্জাতিক ডেস্ক:  মেসি-ভক্তদের জন্য সুখবর।

আর্জেন্তিনার তারকা ফুটবল জানিয়ে দিলেন, আপাতত তাঁর অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই। দলকে নেতৃত্ব দেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য।
ম্যাচ জয়ের পর টিওয়াসি -কে দেওয়া একান্ত সাক্ষাকারে মেসি বলেন – এখনই ফুটবল থেকে অবসর নেওয়ার কোনও পরিকল্পনা আমার নেই। দলকে নেতৃত্ব দেওয়াই তাঁর লক্ষ্য। মেসির এই আশ্বাসে তাঁর ভক্তরা রীতিমতো উজ্জীবিত। যদিও বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে মেসি জানিয়ে দেন, রবিবার তিনি তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামবেন। ফাইনালের পর তিনি সরকারিভাবে জানাবেন অবসরের সিদ্ধান্ত। সেখান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন আর্জেন্তিনার তারকা।

মেসি এও বলেন, কোনও এক অজানা কারণে মনে হয়েছিল, রবিবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন তারাই হবে। রবিবারের ফাইনাল যে তাঁকে বেশ চাপে রেখেছিল, সেটাও মেসি স্বীকার করে নিয়েছেন। আর্জেন্তিনার ফুটবল তারকা বলেন, প্রথমত রবিবার ছিল ফাইনাল। ফ্রান্স প্রথম গোলের এক মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করায় তারা চাপে পড়ে গিয়েছিল। শিবির নিশ্চিত হয়ে গিয়েছিল, যে খেলা টাই ব্রেকারে গড়াবে। হয়েছেও তাই। মেসি বলেন, বিশ্বকাপে তার হাত ধরে আর্জেন্তিনা চ্যাম্পিয়ন হবে, এটা তাঁর ছোটবেলার স্বপ্ন ছিল। রবিবার সেই স্বপ্ন পূরণ হয়েছে। তিনি যেমন গর্ব অনুভব করছেন, গর্ব অনুভব করছে দেশ।আর্জেন্তিনা চ্যাম্পিয়ন হওয়ায় ভক্তরা খুশি। সেই খুশির পারদকে আরও চাগিয়ে তুললেন মেসি। ফলে, বিশ্বকাপ ফাইনাল ষোলো কলা পূর্ণ করল। 

আরও পড়ুন ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন জানতাম: মেসি

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেলসির বিরুদ্ধে বদলা নিতে উয়েফা লিগে নামছে পিএসজি

শুভমন গিলের নাম ব্যবহার করে খ্যাতি চাইছেন? কী উত্তর দিলেন ঋদ্ধিমা পণ্ডিত?

ফুটবল মাঠ হয়ে উঠল রণক্ষেত্র, এক ম্যাচে ২৩ লাল কার্ড

‘তোমাকে ছাড়া…’ বিশ্বকাপ জিতে বাবার উদ্দেশ্যে রিঙ্কুর লেখা চিঠি জল আনবে চোখে

বিশ্বকাপ জয়ের জন্য সূর্যদের ১৩১ কোটি দিচ্ছে BCCI

বাজল সানাই, এবার বিয়ের পিঁড়িতে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ