আজ মঙ্গলবার কেমন যাবে আপনার দিন, দেখে নিন

দিন শুরু আগেই দেখে নিন কেমন যাবে আপনার দিন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহের দ্বিতীয় কাজের দিন আজ মঙ্গলবার। দিন শুরু আগেই দেখে নিন কেমন যাবে আপনার দিন। রইল আজকের রাশিফল।

মেষ: আপনার ইচ্ছাশক্তি র অভাবে অনেক কাজ হতে হতেও সম্পূর্ণ হবেনা। কোনও অতিথি আসবে বাড়িতে। এর ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। সৃষ্টিশীল ব্যক্তিরা সাফল্য পাবেন।

বৃষ: আজকে যে কোনও ধরনের সঙ্ঘাত এড়িয়ে চলুন। মানসিক চাপের ফলে অসুস্থ হতে পারেন। আপনার উপস্থিত বুদ্ধির কারণে দিনটি আপনার অনুকুলে থাকবে। কোনও প্রকল্প সম্পূর্ণ করে আজ বিশেষভাবে সম্মানিত হবেন।

মিথুন: আজ অনেকদিন ধরে চলে আসা অসুস্থতা থেকে মুক্তি পাবেন। আপনার পুরনো বিনিয়োগগুলি আজ লাভ দেবে। কারও উপর জোর করে নিজের মত চাপিয়ে দেবেন না। সমস্ত ব্যাপারে ধৈর্যশীল হোন।

কর্কট: আজ আপনার মধ্যে শক্তির অভাব দেখা যেতে পারে। এর ফলে আপনার সাফল্য হাতছাড়া হতে পারে। বাড়িতে অপ্রত্যাশিত অতিথি আসায় খরচ বেড়ে যাবে। পারিবারিক বিবাদ হতে পারে।

সিংহ: আজ আপনার শরীর ভালো থাকবে। ফলে নতুন উদ্যম সফল হবে। কোনও পরিচিত ব্যক্তির সহায়তায় উপার্জনের নতুন উৎস খুলে যাবে। আত্মীয়দের সাথে কাছাকাছি কোথাও ঘুরতে গিয়ে কাজের ক্লান্তি দূর হবে।

কন্যা: আজ ভাইবোনেদের থেকে সাহায্য পাবেন। সন্ধ্যায় বন্ধুদের সাথে একসাথে আড্ডা আর খাওদাওয়া আনন্দের অনুভূতি আনবে। তবে খাওদাওয়ার ব্যাপারে সতর্ক হোন। নেশার দ্রব্য থেকে দূরে থাকুন।

তুলা: সুযোগসন্ধানী মানুষদের থেকে দূরে থাকুন। নিজের পরিস্থিতি বুঝে বাকিদের সাহায্য করুন। নাহলে সমস্যায় পড়তে হতে পারে। সৃষ্টিশীল মানুষদের পক্ষে আজ উৎকর্ষতার দিন। সারাদিন ব্যস্ততা থাকবে।

বৃশ্চিক: আজ ব্যস্ততা থাকলেও নিজের অবসর সময় বের করে নিতে পারবেন। খুব তাড়াতাড়ি প্রচুর অর্থ উপার্জন হবে। গুরুজনদের সঙ্গে কথাবার্তায় সংযত হোন। আপনার কথায় তাঁরা আঘাত পেতে পারেন।

ধনু: আজ কোনও অভাবী মানুষকে সাহায্য করে মনে শান্তি পাবেন। স্নায়ুর সমস্যায় ভুগতে পারেন। আত্মবিশ্বাস বজায় রেখে চিকিৎসা চালিয়ে যান। নিজের দক্ষতা বাড়াতে প্রযুক্তির সাহায্য নিন।

মকর: আজ ধর্মীয় ক্ষেত্রে কিছু দানধ্যান আপনাকে মানসিক তৃপ্তি দেবে। নিজের উদ্যমে অবিচল থাকুন। সাফল্য আসবেই। আপনার মনোমুগ্ধকর স্বভাবের জন্য নতুন বন্ধু পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি হবে।

কুম্ভ: স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যায় থাকতে পারেন। তবে তা সাময়িক। এই নিয়ে দুশ্চিন্তা করবেন না। আর্থিক বিনিয়োগের ব্যাপারে পরিবারের বাকিদের সাথে আলোচনা করুন। বন্ধুদের সাথে বেশি সময় নষ্ট করবেন না।

মীন: আজ আপনার উদ্যম আপনাকে সাফল্যের পথ দেখাবে। খরচের দিকে নজর রাখুন। নাহলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। পুরানো কোনও পরিচিতের সাথে দেখা হয়ে যেতে পারে। স্ত্রীয়ের সাথে মতানৈক্য হতে পারে।

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি