ডাইনিং টেবিলে কী কী জিনিস রাখলেই বাড়ে ঋণ!জেনে নিন সেইগুলি?

Share:

নিজস্ব প্রতিনিধি: বাস্তুশাস্ত্র মতে বাড়ির খাওয়ার জায়গা শুধু দৈনন্দিন অভ্যাসের অংশ নয়, এটি পরিবারের সুখ, শান্তি এবং আর্থিক স্থিতির সঙ্গেও জড়িত। অনেক সময় অজান্তেই এমন কিছু ভুল করা হয়, যা ধীরে ধীরে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে জীবনে।

বিশেষজ্ঞদের মতে, যেখানে প্রতিদিন খাবার খাওয়া হয়, সেই জায়গা সবসময় পরিষ্কার ও গোছানো রাখা জরুরি। খাওয়ার পর দীর্ঘ সময় ধরে অপরিষ্কার বাসন বা খাবারের উচ্ছিষ্ট ফেলে রাখা উচিত নয়। এতে নেগেটিভ এনার্জি তৈরি হয়, যা সংসারে অশান্তি ও আর্থিক সমস্যার কারণ হতে পারে। অনেকেই সেই জায়গায় ওষুধ, বিল, অফিসের কাগজপত্র বা নানা অপ্রয়োজনীয় জিনিস রেখে দেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই অভ্যাস একেবারেই ঠিক নয়। এতে মানসিক চাপ বাড়ে এবং ঘরের পরিবেশে অস্থিরতা তৈরি হতে পারে। এছাড়া ভাঙা বা চিড় ধরা প্লেট, বাটি বা গ্লাস ব্যবহার করাও এড়িয়ে চলা উচিত। এতে দারিদ্র্য ও আর্থিক ক্ষতির সম্ভাবনা বাড়ে বলে মনে করা হয়।

আরও পড়ুন: হঠাৎই ট্রেন্ডে রাইস পেপার! জানেন এর আসল কারণ?

অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখা থেকেও বিরত থাকতে বলেন বিশেষজ্ঞরা। অনেক সময় এই জায়গাটিকে স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়, যা ইতিবাচক শক্তির প্রবাহে বাধা সৃষ্টি করে। আয়নার ক্ষেত্রেও কিছু নিয়ম মানা প্রয়োজন। এমনভাবে আয়না রাখা উচিত যাতে খাবারের প্রতিফলন দেখা যায়। এতে সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। তবে ভুলভাবে আয়না বসানো হলে তার উল্টো প্রভাবও পড়তে পারে। ছোট ছোট অভ্যাসই বড় প্রভাব ফেলতে পারে। তাই প্রতিদিনের ব্যবহারের এই জায়গাটি পরিষ্কার রাখা এবং সঠিক নিয়ম মেনে চলাই শান্তি ও সমৃদ্ধির পথে সাহায্য করতে পারে।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়