হাতিতে চেপে আসছেন চৈত্র নবরাত্রির দূর্গা, কপাল খুলবে ৩ রাশির জাতকদের

যার ফলে তিন রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরবে। চৈত্র নবরাত্রিতে মা দুর্গার আশীর্বাদ পাবেন। তাঁরা কোন রাশির জাতক হবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: শারদীয়া নবরাত্রির মতো চৈত্র নবরাত্রিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। দুর্গাপুজো নবরাত্রিতে যেমন শারদীয়া দুর্গাপুজো করে বাঙালিরা, তেমনি চৈত্র নবরাত্রিতে হয় বাসন্তী পুজো। সাধারণত বসন্তকালে এই পুজো হয় বলে একে বাসন্তী পুজো বলা হয়। বাঙালিদের কাছে আসল দুর্গা পুজো কিন্তু বাসন্তী পুজো। এ বছর চৈত্র অমাবস্যার ঠিক পরের দিন, অর্থাৎ চৈত্র শুক্লা প্রতিপদ থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। সময়কাল হল আগামী ৩০ মার্চ। সেই দিনই বসানো হবে ঘট। বাসন্তী পুজোর ষষ্ঠী আগামী ৪ এপ্রিল। সপ্তমী ৫, অষ্টমী ৬ ও নবমী ৭ এপ্রিল শেষ হচ্ছে। এদিকে চৈত্র নবরাত্রির নবমীতেই পালিত হয় রাম নবমী। পুরাণ মতে, এ দিনেই জন্ম হয়েছিল ভগবান রামচন্দ্রের।

শাস্ত্র অনুসারে, এ বছর চৈত্র নবরাত্রিতে দেবীর আসছেন হাতিতে এবং যাবেনও হাতিতে। এর ফলে সাধারণ মানুষের হাতে অর্থের যোগান বাড়বে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই বছর চৈত্র নবরাত্রিতে সর্বার্থ সিদ্ধি যোগ ও রবি যোগের মিলন চটছে। প্রায় চার দিন ধরে রবি যোগ এবং তিন দিন ধরে সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে। এই দুই যোগই শুভ। যার ফলে তিন রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরবে। চৈত্র নবরাত্রিতে মা দুর্গার আশীর্বাদ পাবেন। তাঁরা কোন রাশির জাতক হবেন?

মিথুন রাশি

চৈত্র নবরাত্রি থেকে ভালো দিন শুরু হবে এই রাশির জাতকদের জীবনে। আটকে থাকা কাজ শেষ হবে। সব কাজে সাফল্য পাবেন। দেবীর আশীর্বাদে আর্থিক উন্নতি হবে। চাকরিতে পদোন্নতি হবে।

তুলা রাশি

চৈত্র নবরাত্রিতে দুর্গার আশীর্বাদ পাবেন তুলা রাশির জাতকরা। এই সময় আপনার জীবনে বেশ কিছু শুভ ঘটনা ঘটবে। হাতে অতিরিক্ত টাকা আসবে। স্বাস্থ্য ভাল থাকবে। সমস্ত বাধা কেটে যাবে। কাজে উন্নতির হবে। বিদেশ যাত্রার যোগ রয়েছে।

মকর রাশি

চৈত্র নবরাত্রি থেকে মকর রাশির জাতকদের দেবীর আশীর্বাদে আর্থিক সংকট কেটে যাবে। হাতে টাকা আসবে। প্রেম ও সাংসারিক জীবনে মাধুর্য বাড়বে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল