এই মুহূর্তে

রাহুর দৌলতে ২০২৬ সালে ভাগ্য খুলে যাবে ৩ রাশির, কারা সেই ভাগ্যবান?

নিজস্ব প্রতিনিধি: নতুন বছর মানেই সকলের এটা জানার প্রবল ইচ্ছা থাকে যে নতুন বছর কেমন যাবে। অর্থ, সম্পদ, শিক্ষা থেকে শুরু করে চাকরির ক্ষেত্র সব ক্ষেত্রে উন্নতি হবে নাকি অবনতি। তা জানার ইচ্ছা থাকে প্রবল। বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে ২০২৬ সালে একাধিক ছোট ও বড় গ্রহ রাশি ও নিজের নক্ষত্র পরিবর্তন করবে। ২০২৬ সালে রাহু রাশি ও নক্ষত্র উভয়ই বদলাবে। ২০২৬ সালের ৫ ডিসেম্বর রাহু কুম্ভ রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে গোচর করবে। তার আগে রাহু রাহু কুম্ভ রাশিতে থেকেই ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে ২ অগাস্ট। এতেই বদলাবে তিন রাশির ভাগ্য। জেনে নিন কাদের ভাগ্য বদালাতে চলেছে নতুন বছরে।

কুম্ভ রাশি

২০২৬ সালে ভাগ্য বদলাবে কর্মক্ষেত্রে। টাকা সঞ্চয় হবে। বাড়বে মান-সম্মান ও প্রতিষ্ঠা। যারা ব্যবসায় নতুন পরিকল্পনা করছেন তারা সুফল পাবেন। শুরু করতে পারেন নতুন প্রজেক্টে কাজ। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে।

তুলা রাশি

রাহুর ডাবল গোচরে তুলা রাশি ২০২৬ সালে উন্নতির শিখরে যাবে। সন্তানের কাছ থেকে সুখবর পাবেন। অর্থলাভ হবে আকস্মিক ভাবে। গাড়ি বা সম্পত্তি কেনার সম্ভাবনা। কেরিয়ারে উন্নতি হবে ও মান-সম্মান বাড়বে। বাইরে সফর করতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হবেন।

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের জন্য শুভ ফল নিয়ে আসবে রাহু গ্রহের ডাবল গোচর । ভাগ্যে আপনার সঙ্গ দেবেন। অপূর্ণ ইচ্ছা পূরণের সম্ভাবনা। বেকাররা চাকরি পেতে পারেন। অর্থলাভ হবে ব্যবসায়ীদের। গবেষণা সঙ্গে যুক্ত ব্যক্তিরা সুখবর পাবেন। তবে আরামের জন্য টাকা খরচ হতে পারে। কর্মক্ষেত্রে বিরোধীদের মাত দিয়ে জয়ী হবেন। সফলতা আসবে। নতুন আয়ের রাস্তা খুলে যাবে।

আরও পড়ুন: সূর্যোদয়ের সময় জল উৎসর্গ করুন, ভাল খবর পাবেন…

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্র-মঙ্গলের সংযোগে দ্বিদ্বাদশী যোগ, ৩ রাশির হাতে আসবে প্রচুর অর্থ

২৫ মার্চ বুধের দিক পরিবর্তন, কথাবার্তায় আরও আত্মবিশ্বাসী হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: শনির সুদৃষ্টি, সন্ধ্যের মধ্যেই চাকরি নিয়ে বড় খবর পাবেন..

আজকের রাশিফল: শুক্রে দুঃখী কুমারী মেয়েকে খাবার খাওয়ান, সৌভাগ্য ফিরবে….

মীনে সূর্য-শনির সংযোগ, সৌভাগ্য ফিরছে ৫ রাশির জাতক-জাতিকাদের

১৬ মার্চ মঙ্গল-চন্দ্রের মিলনে তৈরি হচ্ছে মহালক্ষ্মী রাজযোগ, ভাগ্য খুলবে ৩ রাশির জাতকদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ