এই মুহূর্তে

নতুন বছরের শুরুতেই এই রাশির জাতকদের জীবনে শুভ যোগ, দেখে নিন তালিকা

নিজস্ব প্রতিনিধি : জ্যোতিষশাস্ত্রে গ্রহ ও নক্ষত্রের গতিবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কোনও গ্রহ যখন কোনও জায়গা পরিবর্তন করে, তখন তার প্রভাব প্রতিটি রাশির জাতক জাতিকাদের ওপরে পড়ে। আর্থিক, স্বাস্থ্য, সম্পর্ক, কর্মজীবনে সবকিছুর ওপরেই প্রভাব বিস্তার করে। ২০২৬ সালে নতুন বছরেও অনেক পরিবর্তন আসতে চলেছে। আগামী বছরে ১০ জানুয়ারি বৃহস্পতি ও সূর্য একে অপরের থেকে ১৮০ ডিগ্রিতে অবস্থান করে প্রতিযুতি যোগ তৈরি করবে।

জ্যোতিষশাস্ত্রে,  এই যোগকে অত্যন্ত শুভ এবং বিশেষ বলে মনে করা হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্রে, বৃহস্পতি-সূর্যের বন্ধুত্বকে অত্যন্ত গভীর বলে মনে করা হয় এবং এই সংযোগ প্রতিটি রাশির জন্য উপকারি বলে মনে করা হয়। নতুন বছরে এই যোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা ধন সম্পদ লাভ করবে।

মেষ- নতুন বছরে প্রতিযুতি যোগের ফল পড়বে মেষ রাশির ওপরে। মেষ রাশির জন্য এই জাতক জাতিকাদের কর্মজীবনে উন্নতি হবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফলে পদন্নোতি হবে।

সিংহ- সিংহ রাশির উপর এই যোগের প্রভাব বেশ ইতিবাচক হবে। সমাজে এবং কর্মক্ষেত্রে এই রাশির জাতক-জাতিকাদের ভাবমূর্তি আরও দৃঢ় হবে। সরকারি চাকরি, রাজনীতি বা প্রশাসনের সঙ্গে জড়িতরা বিশেষ সুবিধা পেতে পারবেন।

তুলা- তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বছরের শুরুর সময়টি ভাগ্যবান হতে পারে। বকেয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষা, গবেষণা, বিদেশ কাজ, অথবা ভ্রমণের সম্ভাবনা রয়েছে। অতীতের যেকোনো ক্যারিয়ারের সিদ্ধান্ত এখন সঠিক বলে প্রমাণিত হতে পারে।

ধনু- ধনু রাশির জাতক জাতিকারা এই যোগের মাধ্যমে মানসিক এবং আর্থিক উভয়ভাবেই স্বস্তি পেতে পারেন। দীর্ঘদিনের দ্বন্দ্ব ধীরে ধীরে সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ বা সঞ্চয়ের ক্ষেত্রে সুবিধা আসতে পারে। আধ্যাত্মিক আগ্রহ বৃদ্ধি পাবে, যার ফলে মানসিক শান্তি আসবে।

কুম্ভ- কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য, বৃহস্পতি-সূর্য সংযোগ লাভবান হবে।  বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতাকে শক্তিশালী করবে। কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। মিডিয়া, লেখালেখি, শিক্ষা বা বিক্রয়ের সঙ্গে জড়িতরা বিশেষ সুবিধা দেখতে পাবেন। আর্থিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হবে এবং আয়ের নতুন উৎস আবির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্র-মঙ্গলের সংযোগে দ্বিদ্বাদশী যোগ, ৩ রাশির হাতে আসবে প্রচুর অর্থ

২৫ মার্চ বুধের দিক পরিবর্তন, কথাবার্তায় আরও আত্মবিশ্বাসী হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: শনির সুদৃষ্টি, সন্ধ্যের মধ্যেই চাকরি নিয়ে বড় খবর পাবেন..

আজকের রাশিফল: শুক্রে দুঃখী কুমারী মেয়েকে খাবার খাওয়ান, সৌভাগ্য ফিরবে….

মীনে সূর্য-শনির সংযোগ, সৌভাগ্য ফিরছে ৫ রাশির জাতক-জাতিকাদের

১৬ মার্চ মঙ্গল-চন্দ্রের মিলনে তৈরি হচ্ছে মহালক্ষ্মী রাজযোগ, ভাগ্য খুলবে ৩ রাশির জাতকদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ