লক্ষ্মীবারে বাড়বে ব্যয়, সাবধান থাকুন আজ

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। বৃহস্পতি মানেই দেবী লক্ষ্মীর দিন। কমলাসনার আশীর্বাদে কেমন যাবে আপনার আজকের দিনটি, দেখে নিন এক ঝলকে।

মেষ

অপ্রত্যাশিত যোগাযোগে টুকটাক অর্থ হাতে আসবে। আপনার সাথে কেউ বিরুদ্ধাচরণ করবে। কোনও বিলাসিতার দ্রব্য কেনাকাটা। কোনও বয়স্ক ব্যক্তির সহায়তা উপকার করতে পারে। স্বাস্থ্য দুশ্চিন্তা মুক্ত নয়।

বৃষ

কোনও ঘটনায় অপমানসূচক কথা শুনতে পারেন। শুভ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হঠাৎ কোনও যোগাযোগ এলেও বাস্তবায়িত হওয়ার আশা কম। ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন।

মিথুন

অর্থাগম হলেও ব্যয় বৃদ্ধি পাবে। শারীরিক অবস্থা ভাল থাকবে না। কোনও প্রচেষ্টায় আশাহত। মানসিক শান্তি নষ্ট। কোনও বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যলাভ।

কর্কট

নতুন কোনও যোগাযোগ আসলেও আর্থিক দিক থেকে বিশেষ কোনও উন্নতি হবে না। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। কোনও আত্মীয়ের গৃহে নিমন্ত্রিত হতে পারেন।

সিংহ

মনটা বিচলিত ও অশান্ত থাকবে। যথেষ্ট ব্যয় বাড়বে। কারও সাথে অশান্তি ও আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা বাড়বে। অপমানজনক কথা শুনবেন।

কন্যা

কোনও বিশিষ্ট ব্যক্তির সাথে পরিচয় হবে। কোনও দূর স্বজনের জন্য উৎকণ্ঠা। দ্রব্য বা আর্থিক ক্ষতি হতে পারে। কোনও অশুভ সংবাদ পেতে পারেন। কোনও প্রচেষ্টা শেষ মুহুর্তে আশাভঙ্গ করতে পারে।

তুলা

শারীরিক, মানসিক, পারিবারিক, আর্থিক, কর্ম ও আয়ের ক্ষেত্র বিশেষ উদ্বেগসূচক। বর্তমানে সর্বাঙ্গীণ বিবেচনা করে প্রতিটি কর্মে আত্মনিয়োগ করা উচিত। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। কারও সাথে অযথা বাদানুবাদ ও ঝগড়ার সৃষ্টি হবে।

বৃশ্চিক

হঠাৎ কোনও যোগাযোগ উৎসাহিত করতে পারে। অযাচিত অর্থ কিংবা দ্রব্য লাভ হবে। কোনও আত্মীয়ের জন্য উৎকণ্ঠা। কোনও সংবাদ বিচলিত করতে পারে।

ধনু

পারিবারিকক্ষেত্রে নৈরাশ্য। শারীরিক ও মানসিক সুখ বিঘ্নিত হবে। পত্নীর স্বাস্থ্য গোলমাল করবে। কোথাও নিমন্ত্রণ রক্ষা। গুণী ব্যক্তির সান্নিধ্যে আসবেন। কোনও সুসংবাদ লাভ। নিকট ভ্রমণযোগ।

মকর

কর্ম ও আর্থিক ক্ষেত্র কোনওরকম চলনসই। কোনও দুর্নামের ভাগীদার হতে হবে। পূর্বের কোনও ঘটনাকে কেন্দ্র করে মানহানি হতে পারে। বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে বেড়াতে যাবেন।

কুম্ভ

বিশ্বাসীজন আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। কথাবার্তায় সংযত না হলে গৃহে অশান্তির পরিবেশ গড়ে উঠবে। কর্মক্ষেত্র উদ্বেগপ্রদ। আর্থিক সংকট দেখা দিতে পারে। মানসিক উদ্বেগ ও নৈরাশ্য দেখা দেবে।

মীন

মনটা বিচলিত ও অশান্ত থাকবে। ব্যয় বাড়বে যথেষ্ট। কোনও ঘটনায় অপমানিত হবেন। কারও সাথে অশান্তি। আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা বাড়বে। কোনও কথায় মানসিক আঘাত লাগবে।

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’