শ্রাবণে রাশি মিলিয়ে করুন শিবের অভিষেক! ফল পাবেন হাতেনাতে

Share:

নিজস্ব প্রতিনিধি : শ্রাবণ মাসে নিষ্ঠা ভরে বিশেষ কিছু রীতি পালন করলে সন্তুষ্ট হন মহাদেব। ভক্তি দিয়ে পুজো করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং বাড়িতে সুখ-সমৃদ্ধি আসে। এইসময়ে শিবের অভিষেক করলে খুশি হন মহাদেব।তবে আপনি কী জানেন রাশি অনুযায়ী কীভাবে শিবের অভিষেক করবেন? জেনে নিন কোন রাশির জাতকরা কী দিয়ে শিবের অভিষেক করবেন।

মেষ : এই রাশি মহাদেবকে সন্তুষ্ট করার জন্য শ্রাবণ মাসে তামার লোটায় জল, মধু ও সুগন্ধী মিশিয়ে অভিষেক করুন।

বৃষ : এই রাশির জাতকরা শ্রাবণ মাসের সোমবারে কাঁচা দুধ দিয়ে শিবের অভিষেক করুন। এর ফলে ভোলানাথের আশীর্বাদ পেতে পারেন।

কর্কট : এই রাশির জাতকরা শ্রাবণ মাসে দুধে গঙ্গাজল ও চিনি মিশিয়ে অভিষেক করুন। এর ফলে মনস্কামনা পূর্ণ হবে।

মিথুন : দুধে ভাঙ মিশিয়ে ভোলানাথকে অভিষেক করলে ঐশ্বর্য-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

সিংহ :  আখের রস দিয়ে শিবের অভিষেক করার পর এলাচ নিবেদন করুন। এর ফলে শিবের বিশেষ কৃপাদৃষ্টি পাবেন।

কন্যা : দুধে চিনি ও শুদ্ধ গাওয়া ঘি মিশিয়ে অভিষেক করলে শুভ ফল লাভ করা যায়।

তুলা : এইসময় চিনি, ডাবের জল ও ঘি মিশিয়ে অভিষেক করে মহাদেবের সামনে কর্পূর নিবেদন করতে হবে।

বৃশ্চিক : পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করুন।ফলে সম্পত্তি বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্য লাভ সম্ভব।

ধনু :  দুধের মধ্যে জাফরান ও হলুদ মিশিয়ে মহেশকে অভিষেক করুন। পাশাপাশি কলা ও হলুদ মিষ্টির ভোগ নিবেদন করুন।

মকর : শ্রাবণ মাসে দুধের মধ্যে ৫ মেওয়া ও গোটা বিউলির ডাল মিশিয়ে অভিষেক করুন। এর ফলে আরোগ্য লাভ সম্ভব।

কুম্ভ : আখের রসে গঙ্গাজল মিশিয়ে শিবের অভিষেক করার পরামর্শ দেওয়া হচ্ছে।

মীন : দুধে হলুদ ও জাফরান মিশিয়ে শিবের অভিষেক করার পরামর্শ দেওয়া হচ্ছে। ফলে শিক্ষা ও ব্যবসায় উন্নতি হবে।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর।এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’

আজকের রাশিফল: সমাজে সম্মান বাড়বে, ছোট সম্পত্তি কেনার সুযোগ, বিদেশে চাকরির প্রস্তাব..

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?