মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: মা দুর্গার আগমন মানেই চারিদিকে খুশির আবহ। দেবীর আগমনের সঙ্গে সঙ্গেই বদলাবে ভাগ্যের চাকা। শারদীয়া নবরাত্রিতে তৈরি হবে একের পর এক বিরল জ্যোতিষীয় যোগ। গজকেশরী যোগ আর সর্বার্থসিদ্ধি যোগের প্রভাবে খুলে যেতে পারে সৌভাগ্যের দরজা। অর্থলাভ থেকে কর্মক্ষেত্রে উন্নতি, জীবনে আসতে পারে একাধিক ইতিবাচক পরিবর্তন। বিশেষ করে চার রাশির জাতক-জাতিকাদের জন্য এই নবরাত্রি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

কবে তৈরি হচ্ছে গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগ?

১১ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত পালিত হবে শারদীয়া নবরাত্রি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময়ের মধ্যে ১১ অক্টোবর প্রথম গজকেশরী যোগ তৈরি হয়েছে। দ্বিতীয়বার এই যোগ তৈরি হবে ১৯ অক্টোবর। অন্যদিকে, ১৪, ১৮ ও ১৯ অক্টোবর তৈরি হবে সর্বার্থসিদ্ধি যোগ। ফলে নবরাত্রির পাঁচটি দিন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কোন ৪ রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে পারে সুখবর জেনে নিন বিস্তারিত। 

১. মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি ইতিবাচক হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে গতি আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ মিলতে পারে। আর্থিক দিক থেকেও মিলবে স্বস্তি।  আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পরিবার ও বন্ধুদের সহযোগিতায় আত্মবিশ্বাস বাড়বে। নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই সময়টিকে কাজে লাগান। 

২. মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের চাকরি ও ব্যবসার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ আসতে পারে। বাড়তে পারে নতুন দায়িত্বও। আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা। বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো  করবেন না। যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে বিবেচনা করুন। পরিকল্পনা মাফিক এগোলে ভবিষ্যতে সুফল পেতে পারেন। 

 ৩. সিংহ রাশি

কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। বিশেষত চাকরিজীবীরা নিজেদের কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে  আসবেন।  নিজের প্রতিভা ও কর্মদক্ষতার জেরে কর্মক্ষেত্রে আলাদা পরিচিতি তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্যও নতুন সুযোগ আসতে পারে। আত্মবিশ্বাস বজায় রাখলে ফল মিলবে। 

৪. তুলা রাশি

আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে। চাকরিতে পদোন্নতি কিংবা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। যাঁরা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, তাঁরাও নতুন সুযোগ পেতে পারেন।  অবিবাহিতদের বিয়ের কথাবার্তা এগোনোর সম্ভাবনা রয়েছে। 

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার