গুগল, অ্যামাজনের ব্যাপক কর্মী ছাঁটাই নিয়ে উদ্বিগ্ন বাইডেন

মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি (White House Press Secretary) কারিন জিন-পিয়ের (Karine Jean-Pierre) এ কথা জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি গুগল (Google) এবং মাইক্রোসফট (Microsoft) সংস্থা প্রায় ২২ হাজার কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের অন্যতম সেরা তথ্য প্রযুক্তি সংস্থাগুলির এই ব্যাপক কর্মী ছাঁটাই নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি (White House Press Secretary) কারিন জিন-পিয়ের (Karine Jean-Pierre) এ কথা জানিয়েছেন।

অ্যামাজন, গুগল, মাইক্রোসফ্ট এবং মেটার মতো তথ্য প্রযুক্তি সংস্থাগুলি ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে হোয়াইট হাউসের তরফে প্রতিক্রিয়ায় জানানো হয়, কাজ হারানোর প্রভাব একটি পরিবারের উপর কীভাবে পড়ে তা ব্যক্তিগতভাবে বোঝেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সংস্থাগুলির এই ছাঁটাই মার্কিন যুক্তরাষ্ট্রে মন্দার কোনও আশঙ্কা তৈরি করছে কি না সে বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি (White House Press Secretary) কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি এটি বহুবার বলেছেন, দেশে এমন একটা অর্থনীতি চালু থাকবে যার সুফল সবাই পাবেন।’ উল্লেখ্য গত ২০ জানুয়ারি, গুগলের সিইও (Google CEO) সুন্দর পিচাই (Sundar Pichai) বিশ্বব্যাপী সংস্থার ১২ হাজার কর্মীকে ছাঁটাই করার কথা ঘোষণা করেছেন। তার আগে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মাঝে কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট (Microsoft), ফেসবুক (Facebook) এবং অ্যামাজন (Amazon)। গত সপ্তাহে, মাইক্রোসফট তাদের প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করার কথা ঘোষণা করেছে। অ্যামাজনও ১৮ হাজার কর্মী ছাঁটাই করছে। এদিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জিন-পিয়ের আরও বলেন, ছাঁটাই সত্ত্বেও, মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার কমছে।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ