আমেরিকায় বন্দুকবাজি, হত এক, আহত ১২

হামলা হয় এই সুপার মার্কেটের সামনে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিক। প্রাণ হারিয়েছেন একজন। আহত ১২। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। পুলিশ সূত্রে পাওয়া খবর জানা গিয়েছে, হামলায় চালিয়ে ওই বন্দুকবাজ আত্মঘাতী হয়। এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদী যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

হামলা হয়েছে টেনেসের একটি সুপার মার্কেটের সামনে। পুলিশ কর্তা ডেল লেন জানিয়েছেন,  প্রাথমিক তদন্তে উঠে এসেছে বন্দুকবাজ এসেছিল পায়ে হেটে। দোকানের সামনে পৌঁছে সে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আতঙ্কে মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়তে শুরু করে। বন্দুকবাজের গুলিতে একজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১২জন। আহতদের মধ্যে একটি শিশু রয়েছে বলে খবরে প্রকাশ। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। হামলার সঙ্গে সন্ত্রাসবাদী যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ত্রিপল ও ফুটবল চুরির অভিযোগ গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, আশাবাদী হোটেল মালিকরা

নেই অ্যাম্বুলেন্স, দুর্গম রাস্তা দিয়ে কাঁধে করে প্রসূতিকে হাসপাতালে নিয়ে গেল পরিবার

পুলিশ দেখে পালানোর চেষ্টা! মালয়েশিয়ায় গ্রেফতার ৯ বাংলাদেশি

পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরেই প্যারিসে বিশৃঙ্খলা, গ্রেফতার ৪১৬

অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে samsung galaxy s25 fe, বিস্তারিত জেনে নিন

কার্ডবোর্ড দিয়ে তৈরি মিনি ওয়াশিং মেশিন! কিশোরের কাণ্ডে হতবাক নেটদুনিয়া

কাশ্মীর থেকে মেঘালয়, গরমে দেশের এই ছয় স্থান মুগ্ধ করবে আপনাকে

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

আইপিএল শেষ হলেই যে ৫টি বড় পুরস্কার জিততে পারেন বৈভব

জুতোর দুর্গন্ধ দূর করতে ভরসা রাখুন বেকিং সোডায়, মিলবে সহজ সমাধান

হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা ইরানের, নিয়ম ভাঙলেই কঠোর ব্যবস্থা