ত্রিপল ও ফুটবল চুরির অভিযোগ গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্বস্থলী: রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের কার্যলয়, নেতাদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে ত্রাণ-ত্রিপল। স্থানীয় মানুষরাই কার্যলয়গুলো থেকে এই লুকিয়ে রাখা ত্রাণ উদ্ধার করছে। পূর্বস্থলীর উত্তরের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণ উদ্ধার হয়েছে রবিবার সকালে। বাড়ি থেকে ত্রিপল, ফুটবল উদ্ধার হওয়ার পরে প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। প্রাক্তন বিধায়ককে দেখে এদিন ওঠে চোর চোর স্লোগান।

জানা গিয়েছে, রবিবার সকালে প্রাক্তন বিধায়কের বাড়িতে হানা দেয় পূর্বস্থলী থানার পুলিশ। তল্লাশি চালাতে গিয়েই চক্ষু চড়কগাছ পুলিশ আধিকারিকদের। বাড়ির মধ্যে থেকেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ত্রিপল ও ফুটবল। পুলিশের প্রাথমিক অনুমান, ত্রাণের সামগ্রী বিলি না করে ঘরেই জমিয়ে রাখা হয়েছিল। ক্রীড়া দফতরের পক্ষ থেকে এই ফুটবল ও ভলিবলগুলো দেওয়া হয়েছিল স্থানীয় খেলোয়াড়দের দেওয়ার জন্য। কিন্তু সেগুলো বাড়িতেই জমিয়ে রাখা হয়েছিল। এদিন সেই বিপুল পরিমাণ ত্রিপল, কম্বল, ফুটবল ও ভলিবল উদ্ধার করেছে পুলিশ। ত্রিপল-কম্বল-মাছ চুরির খবর আগেও মিলেছিল। এবার নতুন সংযোজন ফুটবল ও ভলিবলও।

তৃণমূল ক্ষমতায় থাকার সময় বিরোধীরা বার বার অভিযোগ তুলেছিলেন ত্রাণ চুরির। এবার সেই সত্যি সামনে আসছে। প্রাক্তন বিধায়কের বিভিন্ন গোডাউনেও তল্লাশি চালানো হচ্ছে। এত পরিমাণ সামগ্রী তাঁর বাড়িতে মজুত রাখা হল কেন? সেই নিয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রাক্তন বিধায়কের বাড়ি ঘিরে রাখা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গোপনে তাঁরা খবর পায় প্রাক্তন বিধায়কের বাড়িতে প্রচুর সরকারি জিনিস রয়েছে। বিপদের সময় তাঁদের যেসকল জিনিস দেওয়ার কথা, সেগুলো নিজের বাড়িতেই রেখে দেওয়া হয়েছে। তাঁরাই পুলিশে খবর দিয়েছেন। বিজেপি বিধায়ক জানিয়েছেন, আইন আইনের পথে চলছে। রাজ্যে আইনের শাসন শুরু হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

কাটোয়ায় ১০০দিনের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

অজগরের ওপর শুয়ে একরত্তি মেয়ে, পরিবারের কাণ্ড দেখে ফুঁসছে নেটপাড়া

নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রোলিং, অবশেষে মুখ খুললেন শোভিতা

টেস্ট ক্রিকেট খেলবেন বৈভব? শচিনের মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, আশাবাদী হোটেল মালিকরা

নেই অ্যাম্বুলেন্স, দুর্গম রাস্তা দিয়ে কাঁধে করে প্রসূতিকে হাসপাতালে নিয়ে গেল পরিবার

পুলিশ দেখে পালানোর চেষ্টা! মালয়েশিয়ায় গ্রেফতার ৯ বাংলাদেশি

পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরেই প্যারিসে বিশৃঙ্খলা, গ্রেফতার ৪১৬

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

ত্রিপল ও ফুটবল চুরির অভিযোগ গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক

অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে samsung galaxy s25 fe, বিস্তারিত জেনে নিন

কাশ্মীর থেকে মেঘালয়, গরমে দেশের এই ছয় স্থান মুগ্ধ করবে আপনাকে