নিউ ইয়র্কের ষ্টেশন চত্বরে চলল গুলি, নিহত ১

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ফের মার্কিন যুক্তরাষ্ট্রে চলল গোলাগুলি। নিউ ইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে  ব্রঙ্কসের একটি পাতাল রেল স্টেশনে চলে এই গোলাগুলির ঘটনা।   বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে।

শেষ পাওয়া তথ্য অনুসারে,এই গোলাগুলির জেরে  গুরুত্বর আঘাতের কারণে একজন মারা গেছেন । এছাড়াও আরও পাঁচজন আহত হয়েছেন । তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, ঠিক কতজন গুলিবিদ্ধ হয়েছেন তা  এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে অভিযুক্ত এখনও পর্যন্ত অধরা রয়েছে। তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ৩৪ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে রয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী, ১৫ বছর বয়সী এক কিশোর এবং ৭১ বছর বয়সী এক ব্যক্তি। তবে এই ঘটনায় পাতাল রেলে যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই গোলা গুলির ঘটনা প্রথম নয়। প্রায়শই এই ঘটনা ঘটে থাকে।

সম্প্রতি নিউইয়র্কের পাতাল রেল এই ধরণের ঘটনা বেড়ে চলেছে। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি তরফে জানান হয়েছে ২০২৩ সালে ৫৭০ বার নিউইয়র্কের পাতাল রেলে হামলা হয়েছে। বারবার কেন এই ধরণের হামলা হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।  

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের