নেপাল জুড়ে পালিত হচ্ছে জাতীয় শোক, ধ্বংসযজ্ঞে মৃতের সংখ্যা বেড়ে ১৩৪০, এখনও নিখোঁজ ৫০০০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে মাত্র কয়েক মিনিটের বিপর্যয়ে বদলে গিয়েছে গোটা দেশের পরিস্থিতি।  ভয়াবহ হড়পা বানের ১৩ দিন পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। গত ২৬ অগস্টের ভয়াবহ বন্যা ও ধসের পর এখনও বহু মানুষ নিখোঁজ। সরকারি হিসেব অনুযায়ী, নেপাল ও তিব্বত মিলিয়ে মৃতের সংখ্যা ১৩৪০ ছাড়িয়েছে। প্রায়  পাঁচ হাজার মানুষ এখনও নিখোঁজ বলে জানা গিয়েছে। জীবিতদের সন্ধানে এখন চলছে তল্লাশি অভিযান।  

ভয়াবহ বিপর্যয়ের ১৩তম দিনে, সোমবার (৭ সেপ্টেম্বর) নেপালে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। সরকারি দফতরগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বহু পরিবার নিখোঁজ প্রিয়জনের আত্মার শান্তির জন্য ধর্মীয় আচার পালন করছেন। এমনকি যাঁদের দেহ এখনও উদ্ধার হয়নি, তাঁদের পরিবারের কেউ কেউ প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়াও করছেন। তবে বিপর্যয়ের ক্ষত এখনও গভীর। নদীর স্রোত, কাদা ও ধ্বংসস্তূপে বহু বাড়ি, রাস্তা ও গুরুত্বপূর্ণ পরিকাঠামো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন:  মেক্সিকোয় ধর্মীয় উৎসব চলাকালীন বিস্ফোরণে হত ১০, আহত ৬০

একদিকে যখন মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে, অন্যদিকে উদ্ধারকারীদের সামনে এখনও রয়েছে জীবিতদের খুঁজে বের করার কঠিন চ্যালেঞ্জ। বিশেষ করে জলবিদ্যুৎ প্রকল্পগুলির সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে জোর দেওয়া হচ্ছে।  একাধিক দেশের উদ্ধারকারী দলগুলিও নেপালের উদ্ধার অভিযানে সাহায্য করছে। ভারত, চিন, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার দল উদ্ধারকাজে যুক্ত রয়েছে। সম্প্রতি সুড়ঙ্গ থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা এক বৃদ্ধা মহিলাকেও প্রায় ১০ দিন পর জীবিত উদ্ধার করা হয়। এই ধরনের ঘটনা নিখোঁজদের পরিবারের মনে এখনও আশার আলো জাগিয়ে রেখেছে। 

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘স্ত্রীকে গিয়ে বল…’, মুম্বইয়ে বডি শেমিংয়ের শিকার হতেই চাঁচাছোলা জবাব অঞ্জলি আনন্দের

সুমিত রায়কে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচের মেয়াদ বাড়ল

হঠাৎ অতিথির আগমন? ঝামেলা ছাড়া চটজলদি বিস্কুট দিয়ে বানান তন্দুরি পনির বাইটস

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

১০ বছরের সঞ্চয় এক মুহূর্তে শেষ! জর্দার কৌটা খুলতেই যা দেখলেন মহিলা…

অগ্ন্যুৎপাতের ছাইয়ে অন্ধকার আকাশ, ইন্দোনেশিয়ায় বন্ধ ৮ বিমানবন্দর

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

নেপাল জুড়ে পালিত হচ্ছে জাতীয় শোক, ধ্বংসযজ্ঞে মৃতের সংখ্যা বেড়ে ১৩৪০, এখনও নিখোঁজ ৫০০০

কাঁচা মাছ-মাংসে বিষ নেই তো? সন্ধানে গড়িয়াহাট বাজারে হানা খাদ্য সুরক্ষা দফতরের

মেক্সিকোয় ধর্মীয় উৎসব চলাকালীন বিস্ফোরণে হত ১০, আহত ৬০