সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-এর গুলিতে খতম দুই পাক নাগরিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা। সীমান্তরক্ষী বাহিনীর সতর্ক নজর এড়াতে পারল না দুই ব্যক্তি। পঞ্জাবের তরন তারন জেলার রাজোকে গ্রামের কাছে শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিএসএফের গুলিতে নিহত হয়েছেন দুই পাক নাগরিক বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

বিএসএফ সূত্রে খবর, এদিন আন্তর্জাতিক সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধি নজরে আসে জওয়ানদের। দেখা যায়, দুই ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের দিকে এগিয়ে আসছেন। তাঁদের থামার জন্য সতর্ক করা হয়। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করে তাঁরা এগিয়ে যেতে থাকেন বলে অভিযোগ। এর পরেই পরিস্থিতি বুঝে গুলি চালান সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। প্রাথমিক তথ্য অনুযায়ী, দু’জনই পাকিস্তানের নাগরিক। তবে তাঁদের পরিচয় এবং সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ সীমান্তে বেড়া দেওয়ার জন্য পর্যাপ্ত জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষের নির্দেশ নবান্নের

ঘটনার পর ওই এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। তাঁদের সঙ্গে কোনও অস্ত্র বা অন্য কোনও সামগ্রী ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছেন নিরাপত্তা আধিকারিকেরা। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার পাশাপাশি সন্দেহজনক গতিবিধির উপরেও কড়া নজর রাখা হচ্ছে।

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

ফের বড় পর্দায় ‘কাজরারে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

পুজোর উপহার, রেশনে অর্ধেক দামে মিলবে সুজি-ময়দা-চিনি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

রাত জেগে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? এখন থেকে এভাবে নিন পায়ের যত্ন

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য