পাকিস্তানের বালুচিস্তানে ফের বিস্ফোরণ, নিহত দুই পুলিশ কর্মী

কোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় নেয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পেশোয়ারের পরে এবার বিস্ফোরণে কেঁপে উঠল বালুচিস্তান। শুক্রবার দুপুরে বালুচিস্তানের কোহুলুতে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন টহলদারি ভ্যানে থাকা দুই নিরাপত্তা কর্মী। আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় নেয়নি। যদিও পুলিশের পদস্থ আধিকারিকদের সন্দেহ বালুচ জঙ্গিরাই রাস্তায় বোমা পুঁতে রেখেছিলেন।

পাকিস্তানে ইমরান খান সরকারের ক্ষমতাচ্যূতির পরেই জঙ্গিদের বাড়বাড়ন্ত শুরু হয়েছে। গত জানুয়ারি মাসে দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি হামলা ও বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১৩৯ জন। গুরুতর জখম হয়েছেন ২৫৪ জন। মোট ৪৪ বার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। ২০১৮ সালের পরে চলতি বছরের জানুয়ারি মাসেই জঙ্গি হামলায় সবচেয়ে বেশি প্রাণ গিয়েছে। ২০১৮ সালের তুলনায় জঙ্গি হামলার সংখ্যা ১৩৯ শতাংশ বেড়েছে।

পুলিশের এক মুখপাত্র শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, এদিন দুপুরে বালুচিস্তানের কোহুতে টহলদারি চালাচ্ছিল নিরাপত্তা রক্ষীদের একটি ভ্যান। আচমকাই রাস্তায় পুঁতে রাখা বোমা ফেটে যায়। ঘটনাস্থলেই দুই পুলিশ কর্মীর মৃত্যু হয়। ভ্যানে থাকা বাকি পুলিশ কর্মীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। শুধু পুলিশ কর্মীরাই নন, রাস্তায় থাকা বেশ কয়েকজন পথচারীও আহত হয়েছেন। কোহুলুর জেলা হাসপাতালে বিশেষ জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের চিকি‍ৎসার জন্য চিকি‍ৎসক ও স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কোহুলু জেলা হাসপাতালের সুপার আসগর মুররি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণে জখম বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’