হুমকি দিয়েছিল স্কুলে গুলি চালানোর, ১৩ বছরের বালকের ঘর থেকে উদ্ধার ২৩টি বন্দুক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটনে স্কুলে হামলা চালানোর হুমকি দেওয়ায় ১৩ বছর বয়সী এক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গ্রেফতার করার পর বালকের কাছ থেকে পুলিশ যে সমস্ত অস্ত্র উদ্ধার করেছে তাতে সকলের চক্ষু চড়কগাছে। গত সপ্তাহে ওয়াশিংটন পুলিশ  ১৩ বছর বয়সী এক বালককে স্কুলে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করে। তার পর পুলিশ জানতে পারে বালকের কাছে “গণহত্যা চালানোর জন্য সবকিছু প্রস্তুত” ছিল। তার বাড়ি থেকে ২০টিরও বেশি বন্দুক উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বন্দুকের গুলিও।

পুলিশ জানিয়েছে ১৩ বছরের যুবক সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টের মাধ্যমে হমলার হুমকি দেয়। শেরিফের ডেপুটি কার্লি ক্যাপেটো সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন অভিযুক্তের সারা বাড়ির দেওয়ালে আগ্নেয়াস্ত্র লাগানো ছিল। বালকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ রয়েছে যার মধ্যে চারটিই গুরুতর অপরাধ। ওয়াশিংটনের পিয়ার্স কাউন্টি থেকে গ্রেফতার করা বালককে সোমবার আদালতে তোলা হয়। তবে অভিযুক্তের পরিচয় প্রকাশ করা হয়নি। কার্লি ক্যাপেটো জানিয়েছেন, শনিবার রাত ১টার দিকে ওয়াশিংটনের পার্কল্যান্ডের একটি শহরতলিতে অবস্থিত ছেলেটির বাড়িতে যখন SWAT টিম অভিযান চালায়, তখন তারা ২৩টি আগ্নেয়াস্ত্র, বেশ কয়েকটি বাক্স গোলাবারুদ, “স্কুলে বন্দুক হামলার লেখা সহ” ম্যাগাজিন, পোশাক এবং গণহত্যার দৃশ্যের জন্য সাধারণ লেখা খুঁজে পায়। যদিও অভিযুক্ত বালকের বাবা মা বলেছেন তাদের সন্তানের কারও ক্ষতি করার কোনো ইচ্ছা ছিল না।

এই প্রসঙ্গে উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা বর্তমান সময়ে ঘন ঘন বন্দুকবাজদের হামলার শিকার হচ্ছে। গত মাসে, মিনিয়াপলিসের একটি ক্যাথলিক স্কুলে ক্লাস শুরুর প্রথম সপ্তাহে এক সমাবেশে গুলি চালানোর ঘটনায় দুই শিশু নিহত এবং বহু মানুষ আহত হয়। সেই আবহে ১৩ বছরের বালককে গ্রেফতারের ঘটনা ছাত্র ও অভিভাবকদের মধ্যে স্কুলে বন্দুকবাজদের হামলা নিয়ে আতঙ্কের সৃষ্টি করেছে।

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?