ভয়াবহ ভূমিধসে ইন্দোনেশিয়ায় মৃত নৌ-সেনার ২৩ জন জওয়ান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে নেমেছে ভয়াবহ ভূমিধস। তাতে আটকে পড়ে প্রাণ হারিয়েছেন নৌ-সেনার প্রায় ২৩ জন সদস্য। গোটা এলাকা জুড়ে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। মর্মান্তিক এই খবর মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর একজন মুখপাত্র।

শনিবার ভোরে ইন্দোনেশিয়ার  রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত পশ্চিম বান্দুং অঞ্চলের পাসির লাঙ্গু গ্রামে প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। সেই সময়ে ইন্দোনেশিয়া-পাপুয়া নিউ গিনি সীমান্ত টহলের প্রশিক্ষণ চলছিল বলেই জানিয়েছেন  নৌবাহিনীর ফার্স্ট অ্যাডমিরাল তুঙ্গুল।  চরম আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে পাহাড়ে ধস নেমে ওই অঞ্চলে থাকা মেরিন সেনারা মাটির নিচে চাপা  পড়ে যান। তবে শুধু সেনাবাহিনী নয় পাহাড়ি অঞ্চলে ভূমিধসের জেরে সাধারণ মানুষেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: ‘বাঁচতে চাইলে মামলা তোল’, জামিনে বেরিয়ে নিহত রূপলালের পরিবারকে হুমকি খুনির

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত মোট ২০ জন সাধারণ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও পর্যন্ত প্রায়  ৪২ জন নিখোঁজ রয়েছেন।  তবে এই তালিকায় তবে নৌবাহিনী  জানানো  ২৩ জন সেনা অন্তর্ভুক্ত কি না, তা এখনো সম্পূর্ণ স্পষ্ট নয়।  নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনী ও পুলিশসহ অন্তত ৮০০ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। ধ্বংসস্তূপ সরানোর জন্য ৯  টি খননকারী যন্ত্র  ব্যবহার করা হচ্ছে।  জানা গিয়েছে পাসির লাঙ্গু গ্রামের পরিস্থিতি অত্যন্ত খারাপ। ভূমিধসের  পরেই  প্রায় ৬৮৫ জন বাসিন্দাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় সরকারি ভবনগুলিতে রাখা হয়েছে।  জাভা দ্বীপে  বর্ষার কারণে গত সপ্তাহ থেকেই রাজধানী জাকার্তাসহ পশ্চিম ও মধ্য জাভার বিভিন্ন শহরে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। 

 

 

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের