‘বাঁচতে চাইলে মামলা তোল’, জামিনে বেরিয়ে নিহত রূপলালের পরিবারকে হুমকি খুনির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গত বছরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে পদ্মা পাড়ে বেড়েছে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন। ধরে ধরে খুন করা হচ্ছে হিন্দুদের। ২০২৪ সালের ৯ আগস্ট রংপুরের তারাগঞ্জে রূপলাল দাস ও তাঁর জামাই প্রদীপ লালকে পিটিয়ে খুন করা হয়েছিল। অভিযুক্তকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই খুনি জেল থেকে বের হয়ে ‘মামলা তুলে নিতে’ বলে রূপলালের পরিবারকে দিল হুমকি। এই ঘটনায় নিহত রূপলালের স্ত্রী ভারতী রানী সোমবার (২৬ জানুয়ারি) তারাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিহত রূপলালের স্ত্রী ভারতী রানী জানিয়েছেন গত বছরের ৯ আগস্ট তার স্বামী ও জামাইকে পিটিয়ে খুন করার পর তিনি ১০ আগস্ট তারাগঞ্জ থানায় অভিযোগ জানিয়েছিলেন। সেই মামার তদন্তে নেমে পুলিশ ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেফতার করেছিল। এর পরেই ভারতী রানী অভিযোগে জানিয়েছেন, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মো. রুবেল পাইকার (৩০) জামিনে মুক্তি পায়। জামিন পেয়েই গত ২২ জানুয়ারি তারাগঞ্জ বাজারে তাঁকে ও তাঁর ছেলে জয়কে দেখে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেন। আরেক অভিযুক্ত সোহাগও বিভিন্ন সময় তাদের মামলা তুলতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন। মামলা তুলতে অস্বীকার করলে অভিযুক্তরা গালিগালাজ করছে ও খুনের হুমকি দিচ্ছে বলেই জানিয়েছেন নিহত রূপলালের স্ত্রী। 

আরও পড়ুন: সরকারি খাস জমিতে অবৈধ নির্মাণ, প্রতিবাদ করতেই তরুণী আইনজীবীকে হেনস্থা

নিহত রূপলালের ছেলে জয় রবিদাস  বলেছেন, তাঁর বাবাকে পিটিয়ে খুনের যে ভিডিও সামনে এসেছিল সেখানে   রুবেল পাইকার ও সোহাগকে স্পষ্ট দেখা গিয়েছিল। তিনি আরও বলেন, “সোহাগ প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে মামলা  তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে ও রুবেল পাইকার জামিনে বের হয়ে  আমাদের ভয় দেখাচ্ছে।”  এর পরেই  জয় প্রশ্ন তোলেন,” বাবা হত্যার বিচার চাওয়া কি আমাদের অপরাধ?” যদিও রুবেল পাইকার দাবি করেছেন তাঁর বিরুদ্ধে আনা হুমকির অভিযোগ ভিত্তিহীন এবং সাজানো।  অন্যদিকে।  তারাগঞ্জ থানার  অফিসার এসআই প্রদীপ কুমার বর্মণ অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের  ৯ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রূপলাল দাস তার ভাগনির স্বামী প্রদীপ লালকে নিয়ে মিঠাপুকুরের ছরান বালুয়া এলাকা থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে  সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে স্থানীয় কয়েকজন তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।  তার পরেই প্রদীপ লালের সঙ্গে থাকা একটি কালো ব্যাগে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই  একটি পানীয়ের বোতল ও কিছু ওষুধ পাওয়া মেলে। বোতলের ঢাকনা খোলার পর দুর্গন্ধে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে উত্তেজিত জনতা দুজনকে কাছের একটি বিদ্যালয় মাঠে নিয়ে গণপিটুনি দেয়। তাতেই তাঁদের মৃত্যু হয়। 

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের