‘ওটিস’এর দাপটে লণ্ডভণ্ড মেক্সিকো, নিহত ২৭

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেক্সিকোয় ভয়াবহ ঘূর্ণিঝড়। ‘ওটিস’-এর দাপটে কার্যত লণ্ডভণ্ড মেক্সিকো। ক্যাটাগরি পাঁচের এই ঘূর্ণিঝড় আঘাত হেনেছে সাগরপাড়ের শহরে। দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ‘ওটিস’-এর তাণ্ডবে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৭ জনের। নিখোঁজ ৪ জন। এমনটাই জানিয়েছে মেক্সিকান কর্তৃপক্ষ। মেক্সিকোয় আঘাত হানা অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় এই ‘ওটিস’। 

গত বুধবার(২৫ অক্টোবর) মেক্সিকোর দক্ষিণাঞ্চলে আঘাত হানে এই শক্তিশালী ঘূর্ণিঝড়।  ঘণ্টায় ২৬৫ কিমি গতিবেগে এগোতে থাকে এই ঘূর্ণিঝড়। ঘরবাড়ি ও হোটেল-রেস্তরাঁ ভেঙে পড়ে। প্রবল বৃষ্টির দাপটে রাস্তাঘাট প্লাবিত হয়। যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়।  মেক্সিকোর পর্যটন শহর আকাপুলকো ঝড়ের দাপটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।  

আকাপুলকোতে প্রায় ৯ লাখ মানুষের বসবাস। ঝড়ের পর চার ব্যক্তি নিখোঁজ আছেন বলে জানিয়েছেন মেক্সিকান কর্তৃপক্ষ। রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেন, আকাপুলকো শহর বড় বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। আকাপুলকো শহরজুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। হাসপাতালগুলো জলে ডুবে গিয়েছে। রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অঞ্চলটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে মেক্সিকো সরকার।

ওটিসের প্রভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও প্রকাশ করেনি মেক্সিকো সরকার। তবে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি নির্ধারণকারী সংস্থা এনকি রিসার্চের মতে, দেড় হাজার কোটি ডলারের মতো ক্ষয়ক্ষতি হতে পারে। উল্লেখ্য, চলতি সপ্তাহেই নর্মা নামে ঝড়ে তিনজনের মৃত্যু হয় ক্যালিফোর্নিয়া পেনিনসুলাতে৷  তার আগে ২০১৫ সালে প্যাট্রিসিয়া নামে একটি ঝড় আছড়ে পড়ে ম্যাক্সিসোর উপকূলে। তাও বেশ গতিবেগ নিয়ে আছড়ে পড়েছিল।

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি