চেহারা বদলাতে যাওয়া কাল হল, অস্ত্রোপচার করাতে গিয়ে মৃত্যু ৩১ বছরের গায়িকার

মর্মান্তিক ঘটনা! ভুল অস্ত্রোপচারে মৃত্যু ৩১ বছর বয়সী গায়িকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! চেহারা বদলে সুন্দর হতে গিয়ে অকালেই চলে গেলেন জনপ্রিয় গায়িকা। ভুল অস্ত্রোপচারে মৃত্যু হল ৩১ বছর বয়সী প্রাক্তন তুর্কি গায়িকার। জানা গিয়েছে, গত রবিবার তুরস্কে ব্যর্থ কসমেটিক সার্জারির কয়েক ঘন্টা পরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আনা বারবারা বুহর বুলড্রিনি। যিনি একাধিক অস্ত্রোপচারের জন্যে তাঁর স্বামী তথা বিখ্যাত মোজাম্বিক শিল্পী এলগার সুয়েয়ার সঙ্গে ইস্তাম্বুল ভ্রমণ করেছিলেন। সেখানে তিনি স্তন বৃদ্ধি, লাইপোসাকশন এবং নাকের অস্ত্রোপচার করেন। কিন্তু অস্ত্রোপচারের পর, প্রভাবশালী মহিলা হৃদরোগে আক্রান্ত হন এবং মারা যান। জানা গিয়েছে, যে হাসপাতালে ওই মহিলার কসমেটিক সার্জারি হয়েছে সেই হাসপাতালের সঙ্গে তাঁর একটি বাণিজ্যিক চুক্তি হয়েছিল। সেই ক্লিনিকের প্রচারের বিনিময়েই বিনামূল্যে অস্ত্রোপচার করিয়ে ছিলেন আনা বারবারা বুহর বুলড্রিনি। আসলে তিনি একজন বিখ্যাত ইন্টারনেট ইনফ্লুয়েন্সার ছিলেন। তাই তিনি নিজের কসমেটিক সার্জারির শর্তে ওই ক্লিনিকের প্রচার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ইস্তাম্বুলের তুসা হাসপাতালে তাঁর অস্ত্রোপচারের প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার কয়েক ঘন্টা পরেই, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

সূত্রের খবর, মোজাম্বিক শিল্পী এলগার সুয়েয়ার এক মাস আগে ৩১ বছর বয়সী ওই তরুণীকে বিবাহ করেছিলেন। তাঁর কথায়, “আমার স্ত্রীর নান্দনিক মান উন্নত করা স্বপ্ন ছিল। প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর, চিকিৎসা কর্মীরা আমাকে জানান যে তার স্ত্রীর হৃদস্পন্দন ধীর হয়ে গেছে। যা শুনে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম, কেঁদেছিলাম, চিৎকার করে ছিলাম এবং দেওয়ালে ঘুষি মারছিলাম। আমি তাঁকে যখন মর্গে দেখলাম তখন তাঁকে দেখতে সুন্দর লাগছিল ঠিকই, কিন্তু সে মৃত ছিল।” সুয়েয়া আরও অভিযোগ করেছেন যে, তাঁর স্ত্রীকে নির্ধারিত সময়ের আগেই অস্ত্রোপচারে নিয়ে যাওয়া হয়েছিল, প্রাথমিক পরামর্শ না নিয়েই তাঁর অস্ত্রোপচার করা হয়। তাঁর স্ত্রী অস্ত্রোপচারের জন্য যথাযথভাবে প্রস্তুত ছিলেন না। অস্ত্রোপচারের জন্য তাঁর উপবাসের প্রয়োজন ছিল, কিন্তু খাইয়ে তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল।

এ প্রসঙ্গে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে ইনফ্লুয়েন্সারকে ডেন্টাল সার্জারির রোগী হিসেবে স্থানান্তর করা হয়েছিল। তাকে সম্পূর্ণ আইনি ও চিকিৎসা সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছিল এবং প্রয়োজনীয় সমস্ত সম্মতিপত্রে স্বাক্ষর করানো হয়েছিল। ওই মহিলা ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশনের মতো একটি গুরুতর রোগে ভুগছিলেন। চিকিৎসা কর্মীরা ৯০ মিনিটেরও বেশি সময় ধরে তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন। এই মূহুর্তে হাসপাতালের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে। 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল