ভয়াবহ ভূমিকম্পে তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে ৫৩

মঙ্গলবার সকাল ৯:০৫ মিনিটে (স্থানীয় সময়) তিব্বতের শিগাৎস অঞ্চলে জিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের ডিংরি কাউন্টিতে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৩২ জন মারা গিয়েছেন এবং ৩৮ জন আহত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল বিশ্বের একাধিক দেশ। মঙ্গলবার (৭ জানুয়ারী) সাতসকালে ভারত, নেপাল, বাংলাদেশ ও ভুটানের মতো একাধিক জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। পাশাপাশি সিকিম, উত্তর-পূর্ব রাজ্য, বাংলাদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ-সহ উত্তর ভারতের বিভিন্ন অংশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। কিন্তু শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের সীমান্তবর্তী তিব্বতের পার্বত্য অঞ্চল। চিনা সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার সকালে চিনের তিব্বতে এক ঘণ্টার মধ্যে ছয়বার ভুমিকম্প অনুভুত হয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। মঙ্গলবার সকাল ৯:০৫ মিনিটে (স্থানীয় সময়) তিব্বতের শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত  মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জন এবং ৬২ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সবথেকে ক্ষতিগ্রস্থ হয়েছে  তিব্বতের শিগাৎস জিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের ডিংরি কাউন্টি।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে। তিব্বতে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে শক্তিশালী ভূমিকম্প। তবে নেপাল ও ভারতেও কম্পন অনুভূত হলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু ভূমিকম্পে তিব্বত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ডিংরি কাউন্টির চাংসুও, কুলুও এবং কুওগুও শহরে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। উপকেন্দ্রের কাছাকাছি অনেক বিল্ডিং ধসে পড়েছে। শিগাতসে, লাতসে-এর মতো শহরগুলির বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইতমধ্যেই তিব্বতে ভূমিকম্পে ধসে পড়া ভবন এবং দোকানের চিত্রগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভূমিকম্পের পরেও একাধিক আফটারশক হয়েছে। সবচেয়ে বড় আফটারশকের মাত্রা ছিল ৪.৪।

তিব্বতে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে সুত্রের খবর। এছাড়া নেপালের রাজধানী শহর কাঠমান্ডুতে ভূমিকম্প অনুভূত হয়েছে। যার কেন্দ্রস্থল ছিল প্রায় ৪০০ কিলোমিটার দূরে। তবে নেপালে কোনও প্রানহানির খবর পাওয়া যায়নি। যাই হোক না কেন, একাধিক দেশে কম্পন অনুভূত হলেও এই ভুমিকম্পটিকে গত পাঁচ বছরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হয়েছে। তবে পাহাড়ী এলাকায় ভূমিকম্প অস্বাভাবিক নয়। এই অঞ্চলে সর্বশেষ বড় ভূমিকম্প হয়েছিল ২০১৫ সালে। যখন ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নেপালে প্রায় ৯.০০০ মানুষ মারা গিয়েছিল এবং ২২,০০০ জনেরও বেশি আহত হয়েছিল, অর্ধ মিলিয়নেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছিল। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য বিহারেও কম্পন অনুভূত হয়েছে, তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক