হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতলে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ৪ জনের

ভয়াবহ ঘটনা! হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন বলে খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ ঘটনা! হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন বলে খবর। জানা গিয়েছে, ঘটনার সময়ে কয়েকটি বহুতলের বাইরে সংস্কারের কাজ চলছিল। বেশ কয়েকটি টাওয়ারের বাইরে বাঁশের ভাড়া তৈরি করা হয়েছিল। সেখানেই কর্তৃপক্ষ যখন অগ্নিনির্বাপণ অভিযানে ব্যস্ত ছিলেন, তখনই ঘন ধোঁয়ায় ঢাকতে শুরু হয় চারপাশ। আগুন জ্বলতে শুরু করে।

তবে জ্বলন্ত বহুতলের ভেতরে এখনও বেশ কয়েকজন আটকা পড়েছেন, এবং গুরুতরভাবে দগ্ধ হয়ে দুজনের অবস্থা আশঙ্কাজনক, আর ৪ জন মারা গিয়েছেন। আরও পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন অগ্নিনির্বাপণ কর্মী রয়েছেন। এমনকী ৩১ তলা টাওয়ারের আগুন নেভানোর চেষ্টা করার সময় ফায়ার সার্ভিসের কিছু কর্মীও আহত হয়েছেন। ৩১ তলা টাওয়ারের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে মানুষ হতাশ হয়ে কাছের একটি ওভারহেড ওয়াকওয়েতে ঢুকে পড়ে। কমপ্লেক্সের নীচের রাস্তায় অসংখ্য ফায়ার ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্স জড়ো হয়।

দেশটির ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে যে, এখনও অনেক লোক ভিতরে রয়েছেন, তার সঠিক পরিসংখ্যান তাদের কাছে নেই। দুপুর ২টা ৫১ মিনিটে ঘটনাটি ঘটেছে। তাই পো-এর ওয়াং ফুক কোর্টে প্রথমে আগুন লেগে গিয়েছিল। ওয়াং ফুক কোর্ট আটটি ব্লক নিয়ে গঠিত একটি আবাসন কমপ্লেক্স, যেখানে প্রায় ২০০০ আবাসিক ইউনিট রয়েছে। এবং এখানে প্রায় ৩ লক্ষ মানুষ বসবাস করেন। বেশ কিছু টাওয়ারের বাইরের দিকে বাঁশের ভাড়া রয়েছে। হংকং বিশ্বের শেষ স্থানগুলির মধ্যে একটি, যেখানে নির্মাণ কাজে ভাড়া হিসেবে বাঁশের ব্যবহার এখনও ব্যাপক। হংকংয়ের পরিবহন বিভাগ জানিয়েছে যে, অগ্নিকাণ্ডের কারণে হংকংয়ের দুটি প্রধান মহাসড়কের একটি, তাই পো সড়কের একটি সম্পূর্ণ অংশ বন্ধ করে দেওয়া হয়েছে. বাসগুলিকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস