নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় ফের ভয়াবহ নৌকাডুবি। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সকোটো রাজ্যে ঘটেছে মর্মান্তিক এই ঘটনাটি। একটি অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা নদীতে উল্টে যাওয়ার ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৪৭ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। উদ্ধার হওয়া মৃতদের অধিকাংশই শিশু বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বৃহস্পতিবার (২০ অগস্ট) সকালে সকোটোর গোরনিও স্থানীয় প্রশাসনিক এলাকার গোরাউ শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, নৌকাটিতে থাকা যাত্রীরা মূলত ধান কাটার কাজে যাওয়ার জন্য নদী পার হচ্ছিলেন। তাঁদের মধ্যে কৃষক ও কৃষিশ্রমিক ছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, নৌকাটিতে ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি যাত্রী ছিলেন। বিভিন্ন সূত্রে নৌকাটিতে ৫৭ থেকে ৭০ জনেরও বেশি যাত্রী থাকার কথা জানা গিয়েছে। অতিরিক্ত যাত্রীবোঝাই হওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে কি না, তা এখনও তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের 

দুর্ঘটনার পর স্থানীয় ডুবুরিরা উদ্ধারকাজে নামেন। নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে একের পর এক দেহ উদ্ধার করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে এখনও তল্লাশি চলছে। উল্লেখ্য, জানুয়ারিতে, উত্তর-পূর্ব নাইজেরিয়ার ইয়োবে নদীতে ৫২ জন যাত্রীসহ একটি নৌকাডুবিতে অন্তত ২৫ জন নিহত হন। আরও ১৪ জন নিখোঁজ হন এবং ১৩ জনকে উদ্ধার করা হয়।

 

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

আরামবাগের বিভিন্ন নদী বাঁধের দুর্বল অংশ অনতিবিলম্বে মেরামতির নির্দেশ শুভেন্দুর

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ