চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সৌদিতে ট্যাঙ্কারের সঙ্গে বাসের সংঘর্ষ, ৪২ ভারতীয় তীর্থযাত্রী নিহত!

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মদিনার কাছে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে মৃত্যু ৪২ জন ভারতীয় তীর্থযাত্রীর। মৃতদের মধ্যে বেশিরভাগই হায়দ্রাবাদের বাসিন্দা বলে জানা যাচ্ছে। মদিনার কাছে ওমরাহ তীর্থযাত্রী বহনকারী একটি বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানেই দগ্ধ হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তেলেঙ্গানা সরকার রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে।হতাহতদের মধ্যে ২০ জন মহিলা এবং ১১ জন শিশু রয়েছে বলে জানা যাচ্ছে। 

জানা গিয়েছে, সোমবার ভোররাত দেড়টার দিকে সৌদি আরবের মদিনার কাছে তীর্থযাত্রীবাহী বাস ও ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। তার জেরে প্রায় ৪২ জন ভারতীয় ওমরাহ যাত্রীর মৃত্যু হয়েছে। বাসটি মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল। মক্কায় তাদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে তাঁরা অংশ নিয়েছিলেন। সেই অনুষ্ঠানের পরেই তীর্থযাত্রীরা মদিনার দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় সকল যাত্রী গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে উদ্ধআরকারী দল। হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

মৃত্যুর সংখ্যা ৪২ বলা হলেও, আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হায়দ্রাবাদ এবং ভারতের তেলেঙ্গানা রাজ্যের অন্যান্য স্থান থেকে আসা যাত্রীরা বাসটিতে ছিলেন বলে জানা গেছে। তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়েছে। রাজ্য সরকার নিশ্চিত করে জানিয়েছে, মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি নয়াদিল্লির কর্মকর্তাদের সঙ্গে এবং রিয়াদে দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। গোটা পরিস্থিতি সম্পর্কে জানছে। দুর্ঘটনা সম্পর্কে আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া না গেলেও হজ ও ওমরাহ মন্ত্রক এবং ভ্রমণ সংস্থা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। হায়দ্রাবাদ-ভিত্তিক দুটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছেন এবং যাত্রীদের বিষয়ে রিয়াদ দূতাবাসের সঙ্গে কথা বলেছেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডিও  শোক প্রকাশ করেছেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী সিএস এবং ডিজিপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেন্দ্র এবং সৌদি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রয়োজনীয় সাহায্য পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ